‘‌আমরা ক্রিমিনাল নই’‌, অগ্নিমিত্রা সাম্প্রদায়িক তাস খেলতেই তুলোধনা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভার বাজেট অধিবেশনে নজিরবিহীন তরজায় তপ্ত হয়ে উঠল বিধানসভা। আর এই চরম বিতণ্ডায় জড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্তর্বর্তী বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী এবং ক্রিমিনাল ইস্যু তুলে তৃণমূলকে নিশানা করেন অগ্নিমিত্রা পাল। সাম্প্রদায়িক তাস বিধানসভার অধিবেশনে খেলতেই তেতে ওঠেন মন্ত্রী ফিরহাদ। সরাসরি অগ্নিমিত্রার মুখের উপর জবাব দেন ফিরহাদ। তাতেই উত্তপ্ত বাতাবরণ তৈরি হয় বিধানসভায়। বাজেট আলোচনার পরিবর্তে বিজেপি বিধায়কের এমন মন্তব্যে বিধানসভার গরিমা নষ্ট হয় বলে মনে করছেন অনেকেই।

এদিকে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। সেটাকেই আক্রমণ করে সাম্প্রদায়িক তাস খেলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এমনকী ক্রিমিনাল তৈরির কাজ করছে রাজ্য সরকার বলতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‌এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে। এই সরকার মাদ্রাসা শিক্ষায় বাজেট বাড়িয়েছে। মাদ্রাসা পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ? কেউ কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে? সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাস শিক্ষায় বাজেটে বরাদ্দ ১০ শতাংশ বেড়েছে। তা সত্যিই শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে? নিজেদের রাজনৈতিক অ্যাডেন্ডা তৈরি করতে এসব করা হয়েছে।’‌

অন্যদিকে অগ্নিমিত্রা পালের বক্তব্যের তীব্র বিরোধিতা করে ফিরহাদ হাকিম। এমনকী তুলোধনা করেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদ হাকিম পাল্টা জবাবে বলেন, ‘‌সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন। আমরা ক্রিমিনাল নই। এপিজে আব্দুল কালাম কি ক্রিমিনাল ছিলেন? কাজি নজরুল ইসলাম কি ক্রিমিনাল ছিলেন? মুসলমানরা কখনওই অপরাধী নয়। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই দেশ সকলের। কোনও একটি সম্প্রদায়ের একার নয়।’‌

এছাড়া এই মন্তব্যগুলির পর বিধানসভায় চিৎকার, স্লোগান এবং পাল্টা মন্তব্যে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অধ্যক্ষ একাধিকবার হস্তক্ষেপ করে সদস্যদের শান্ত থাকার আবেদন জানান। যদিও অধিবেশন কক্ষের পরিবেশ ছিল প্রবল উত্তেজনাপূর্ণ। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রার উদ্দেশে বলেন, ‘‌এমন কোনও শব্দ বলবেন না, যাতে অন্য কেউ আঘাত পান। এমন কোনও মন্তব্য করবেন না যা নির্দিষ্ট করে কোন‌ও একটি সম্প্রদায়কে আঘাত করে।’‌

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay