‘দিদির দূত’ নিয়ে ফের বেলাগাম মন্তব্য বিজেপি বিধায়কের, নিন্দার ঝড়

বলেন, ঝাঁটা ও গোবর দিয়ে খাতির করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে লাগাম থাকছে না বিজেপি নেতাদের। ‘বেফাঁস’ কথাই যেন বিজেপি সংস্কৃতি। এর আগেও কু কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। আবারও বেলাগাম মন্তব্য করলেন তিনি। আর এতেই তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিজেপি বিধায়কের নিদান, গোবর- ঝাঁটা মারুন। কলার ধরুন। ‘কুকথাই বিজেপির সংস্কৃতি’ বলে কটাক্ষ তৃণমূলের।

এদিন বাঁকুড়ার বিজেপি (BJP) বিধায়ক (MLA) বলেন, দিদির ভূতরা প্রত্যেকে দাগী আসামী, চোর, লম্পট। বলেন, সাধুবাবা যেভাবে ঝাঁটা আর গোবর দিয়ে ভূত তাড়ায় সেভাবেই খাতির করবেন এরা দরজায় গেলে। আরও বলেন, বাড়িতে আটকে রাখবেন। ধরবেন কলার। বাঁকুড়া জেলার হেভির মোড় এলাকায় এমনই বিতর্কিত মন্তব্য করেন পদ্মশিবিরের এই বিধায়ক। এই প্রসঙ্গে তৃণমূল বলে, পঞ্চায়েতে নিজেদের হার বুঝতে পেরেই এমন বাজে মন্তব্য করছেন বিজেপি বিধায়ক। তৃণমূলের পক্ষ থেকে উস্কানি এবং হিংসা ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে।

অমর বারবার নিজেই বুঝিয়েছেন ‘অমর আছেন সেই অমরেই’। গত ১৮ জানুয়ারি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি এলাকায় বিজেপির একটি কর্মসূচিতে গিয়েছিলেন ওই বিধায়ক। সেখানে তাঁর নিদান ছিল, দিদির দূতদের ঝাঁটা পেটা করার। তিনি বলেছিলেন, দিদির দূত মানে দিদির ভূত। সেই ভূতরা ঘরে ঘরে গেলে তাঁদের ঝাঁটা পেটা করুন। আর তারপরে আবারও বেলাগাম মন্তব্য করলেন তিনি। 

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা