কু-কথার ধারা অব্যাহত বিজেপিতে, ‘দিদির দূত’কে ঝাঁটা মারার নিদান বিধায়কের

অবশ্য এই প্রথম নয়। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন বেফাঁস মন্তব্যের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP) বিরোধী দলগুলির বরাবরের অভিযোগ, বঙ্গ রাজনীতির সৌজন্য নষ্ট করছে গেরুয়া শিবির। বিজেপি প্রতিমন্ত্রী, সাংসদ, বিধায়কদের বক্তব্য বারবার বেলাগাম হয়েছে। বিজেপি বিরোধীদের মারার নিদান থেকে বিডিও, পুলিশকে গাছে বেঁধে মার বা বিডিও’দের ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার নিদান সাম্প্রতিক কালে দিয়েছেন একাধিক জন। আবারও বেফাঁস গেরুয়া শিবিরের আরও এক বিধায়ক (MLA)। তিনি বাঁকুড়া জেলার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা।

অবশ্য এই প্রথম নয়। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন বেফাঁস মন্তব্যের জন্য। আবারও বেলাগাম মন্তব্য করে তিনি নিজেই বোঝালেন ‘অমর আছেন সেই অমরেই’। মঙ্গলবার বিকেলে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি এলাকায় বিজেপির একটি কর্মসূচিতে যান ওই বিধায়ক। সেখানেই তাঁর নিদান, দিদির দূতদের ঝাঁটা পেটা করার। তিনি বলেন, দিদির দূত মানে দিদির ভূত। সেই ভূতরা ঘরে ঘরে গেলে তাঁদের ঝাঁটা পেটা করুন। 

কারও নাম না করে বলেন, মা ও ছেলে দু’জনে রাজ্যকে জর্জরিত করেছেন। বাংলাকে অশান্ত করছেন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চেষ্টা করছেন। এরপরেই বিজেপি বিধায়কের নিদান, ওঁদের বাংলা ছাড়া করতে হবে। বিজেপি বিধায়কের এমন মন্তব্যের পরেই বইছে সমালোচনার ঝড়। এর ফলে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, বিজেপি মানেই কু-কথার রাজনীতি। বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি