‘SIR না হলে বিধানসভা ভোট হতে দেব না’, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: SIR যদি না হয় তবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব না। মন্ডল কমিশন যখন হয়েছিল ঠিক সেই রকম ভাবেই দিল্লিতে আগুন জ্বলবে। নির্বাচন কমিশন দফতরে গিয়ে ধর্নায় বসবো। আমরা জানি না নির্বাচন কমিশন কিভাবে এই রাজ্যে SIR করবে। পুলিশ দিয়ে করবে? না সেনাবাহিনী দিয়ে করবে। হুমকি দিলেন ইংরেজবাজার বিধানসভা(Englishbazar Assembly) কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।তিনি আরো অভিযোগ করেন, বাংলার বুকে SIR করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিটা বুথে ১০০,২০০ এর উপর মৃত ভোটার। বাড়ছে অনুপ্রবেশ। ভোট আসলে রক্তাক্ত হচ্ছে বাংলা। এই পরিস্থিতিতে আমরা এই বাংলায় SIR চাই এবং চাই।

যদিও বিজেপি বিধায়কের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী(Abdur Rahim Bakshi) জানান, আপনাকে অনেক আশা নিয়ে ইংলিশ বাজারের জনগণ ভোট দিয়েছে। কিন্তু আপনাকে এলাকায় দেখা যায় না। কিছুদিন আগেই আপনার নিখোঁজ বিধায়ক পোস্টার পড়েছিল। উত্তরপ্রদেশ(Uttarpradesh) থেকে গুজরাত(Gujrat) এই সমস্ত রাজ্যে ভোটের সময় SIR করা হলো না কেন? এখন বাংলা নিয়ে আপনার মাথা ব্যথা কেনো? তবে বিজেপি বিধায়ক দাবি করেছেন নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছ ভোটার লিস্ট। মৃত ভোটার ভুয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ ভোটারদের নিয়ে তালিকা প্রকাশ করতে চাইছে কমিশন।

এনআরসি’ র মত গোলমাল পাকিয়ে মানুষকে ভুল বুঝিয়ে এস আই আর যাতে এই রাজ্যে না হয় তার জন্য সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু তৃণমূলের এই প্রচেষ্টা কিছুতেই সফল করতে দেওয়া হবে না বলে দাবি করেন বিজেপি বিধায়ক। যেকোনো উপায়ে SIR এই রাজ্যে চালু করতে হবে। আর তা না হলে বৃহত্তর আন্দোলনে তিনি নামবেন বলে হুমকি দিয়েছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের