বারবার সময় দেননি রাজ্যপাল, ‘গোঁসা’ হয়েছে শুভেন্দুর

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, গত শনিবার রাত থেকে তাঁকে একাধিক মেল পাঠানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান রাজ্যপালের (GOVERNOR) আগে এই পদে আসীন ছিলেন জগদীপ ধনখড়। তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে বারবার ‘সাঙ্গপাঙ্গ’ নিয়ে রাজভবনে ছুটে যেতে। তবে বর্তমান রাজ্যপাল লা গণেশনের সাক্ষাৎ চেয়েও তা একাধিকবার যেতে পারেননি শুভেন্দু। আর এতেই হয়েছে ‘গোঁসা’। ‘মান’ হয়েছে অন্যান্য বেশ কয়েকজন বিজেপি বিধায়কেরও।

‘ক্ষুব্ধ’ বিজেপি বিধায়করা সোমবার তাঁদের স্মারকলিপি তুলে দিয়েছেন রাজ্যপালের সচিবের হাতে। তাঁদের আবেদন, রাজ্যপাল যেন মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন কারামন্ত্রীকে অপসারণ করার। উল্লেখ্য, রাষ্ট্রপতি নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন কারামন্ত্রী অখিল গিরি। তার কড়া সমালোচনা করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, ‘রাষ্ট্রপতি অসাধারণ মহিলা। তাঁকে আমি সম্মান করি। পছন্দ করি। খুব মিষ্টি ওঁ’। অখিল গিরি প্রসঙ্গে বলেছেন, তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন কাজ না করে তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কারামন্ত্রীর এমন নিম্নমানের মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়ে নেন।

সোমবার রাজ্যপাল রাজভবনে না থাকার জন্য তাঁর সঙ্গে দেখা হয়নি বিজেপির পরিষদীয় দলের। বিধানসভা থেকে গেরুয়া পরিষদীয় দল গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, গত শনিবার রাত থেকে তাঁকে একাধিক মেল পাঠানো হয়েছিল। চাওয়া হয়েছিল একটু সময়। তা মেলেনি। অগত্যা দাবিপত্র সচিবকেই দেওয়া হল।

উল্লেখ্য, এর আগে অক্টোবরে সাক্ষাতের জন্য রাজ্যপালের কাছে সময় চাইলে তা পাননি শুভেন্দু। তারপর থেকেই বারবার বিজেপির ক্ষোভের মুখে পড়েছে রাজভবন, রাজ্যপালের সচিব। এই অবস্থাতেই সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী চেন্নাই সফরে গিয়েছিলেন রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে। আর তাতেই বিজেপির মুখ শুকিয়েছে আরও।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা