চারটি ড্যামেজ নিয়ে কপালে ভাঁজ বিজেপির, জরুরি বৈঠকে বসছে গেরুয়া শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এখন এটি ব্যুমেরাং হওয়ায় কপালে ভাঁজ পড়েছে বঙ্গ–বিজেপির। এবার সেটা নিয়ে আলোচনায় বসতে চলেছে বিজেপি নেতারা বলে সূত্রের খবর।

এদিকে মোদির ব্রিগেড সভা থেকে নীচুতলার কর্মীরা তেমন অক্সিজেন পায়নি। তাই নিজের জেলাগুলিতে ফিরে গিয়ে কাজ শুরু করেনি তারা। সেই রিপোর্টও এসে গিয়েছে রাজ্য বিজেপির কাছে। উলটে গোষ্ঠীকোন্দল চরমে রয়ে গিয়েছে। রথযাত্রা করে যে ফসল ঘরে তোলার কথা ছিল তাও আসেনি। কেমন করে প্রচারে নামা হবে তা এখনও ঠিক করা যায়নি। রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা নেতৃত্বগুলির কাছে কোনও গাইডলাইন এখনও এসে পৌঁছয়নি। ফলে জেলার নেতারা প্রচারে তেমন কিছু বলতে পারছেন না। মানুষের প্রশ্নের কাছে উত্তর দিতে পারছেন না। এবার এই ড্যামেজ কন্ট্রোল করতে বৈঠকে বসতে চলেছে বঙ্গ–নেতারা বলে সূত্রের খবর।

অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার উপর আক্রমণ নামিয়ে আনা এবং প্রবল ভাঙচুর করে মুখ পুড়েছে বঙ্গ–বিজেপি নেতৃত্বের। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৯ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনা ভাল বার্তা পৌঁছে দেয়নি বাংলার মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস এটা ইস্যু করতে শুরু করেছে। সুতরাং এই ড্যামেজ কেমন করে কন্ট্রোল করা হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন বঙ্গ–বিজেপির নেতারা। কারণ মহিলা মন্ত্রীর উপর হামলা হয়েছে। যা মহিলা সমাজের উপর বড় প্রভাব ফেলেছে। তাই এই নিয়ে প্রশ্নের মুখে পড়লে উত্তর কেমন হবে তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছে নেতারা বলে সূত্রের খবর।

এছাড়া রান্নার গ্যাসের দাম বেড়েছে। তার উপর আকাল চরমে উঠেছে। সেখানে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে দেখা গিয়েছে রান্নার গ্যাসের ছড়াছড়ি। যা দিয়ে দেদার ফুর্তি করেছে বিজেপি। সেখানে সাধারণ মানুষকে রান্নার গ্যাস জোগাড় করতে নাভিশ্বাস উঠে গিয়েছে। তার উপর আজ, রবিবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। আর তা যদি হয় তাহলে আরও চাপ। কারণ এখনও ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠিক হয়নি। অনেকে প্রার্থী হতে চাইছেন না। এই চারটি ড্যামেজ এখন কন্ট্রোল করতে রাজ্য বিজেপি নেতৃত্ব বৈঠকে বসতে চলেছে বলে সূত্রের খবর।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে