শুভেন্দুর গড়ে সমবায় ভোটে ফের ভরাডুবি বিজেপির, জয়জয়কার তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন দখলের স্বপ্নে বিভোর বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর গড়ে সমবায় সমিতির নির্বাচনে পর পর হারের স্বাদ পেতে হচ্ছে পদ্ম শিবিরকে। কোথাও-কোথাও তো কার্যত ভূমিশয্যা নিচ্ছেন বিজেপির প্রার্থীরা। বৃহস্পতিবার (২১ অগস্ট) পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়জয়কার শাসকদল তৃণমূল কংগ্রেসের। মোট ৯টি আসনের সব ক’টিতেই জয় পেয়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। উল্টোদিকে একটি আসনেও জিততে পারেননি বিজেপি প্রার্থীরা। শাসকদলের স্থানীয় নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যে তাদের পাশে রয়েছেন, তা ভালই উপলব্ধি করতে পারছেন গ্রামের গরিব মানুষরা। তাই তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে আঁকড়ে ধরছেন।

ভগবানপুর ১ ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬২৮ জন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই ভোট দিতে ভিড় জমিয়েছিলেন ভোটাররা। মোট ভোট দিয়েছেন ৫৩২ জন।। যদিও ২২টি ভোট বাতিল হয়েছে। ভোট শেষে গণনায় দেখা যায়, শাসকদলের প্রার্থীদের চ্যালেঞ্জ জানানো তো দূর অস্ত ঠিক মতো টক্করই দিতে পারেননি বিজেপি প্রার্থীরা।

ভোটের ফল ঘোষণার পরেই জয়োল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করেন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের  সভাপতি অরূপসুন্দর পণ্ডা। ভগবানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভকান্তি বেরা বলেন, ‘আজকের ফলাফল আবার প্রমাণ করে দিল, ভগবানপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই আছেন।’

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের