‘যুবসাথী’কে টেক্কা দিতে বেকারদের ২৫০০০ টাকা দেওয়ার ঘোষণার পথে বঙ্গ বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে উত্তাপ বাড়ছে। নির্বাচনী প্রতিশ্রুতি পত্রে যুবকদের আকর্ষণ করতে এবার বিশেষ পরিকল্পনা হাতে নিচ্ছে বিজেপি। সূত্রের খবর, ভোটের আগে যুবকদের জন্য ‘উৎসাহ ভাতা’ হিসাবে মাসে ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রাখা হতে পারে। তবে এ ভাতার সঙ্গে থাকবে কিছু শর্তও।

রাজ্য সরকারের ইতিমধ্যের ‘যুব-সাথী’ প্রকল্প অনুযায়ী বেকারদের মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। এর তুলনায় বিজেপির প্রস্তাবিত ব্যবস্থা অনেক বড় ও আকর্ষণীয়। প্রাপ্ত সূত্রের খবর, নির্বাচনী সংকল্প পত্রে ১৮ থেকে ৪০ বছর বয়সি বেকারদের জন্য যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ না করলে বা মাঝপথে ছেড়ে দিলে ভাতা বন্ধ হয়ে যাবে।বিজেপি নেতৃত্বের মধ্যে সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্য এই প্রস্তাবের প্রাথমিক পর্যালোচনা শুরু করেছেন। বিজেপি সূত্র বলছে, এই ভাতার উদ্দেশ্য শুধুমাত্র অর্থ বিতরণ নয়, যুবকদের কর্মসংস্থানে উৎসাহিত করা এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলা। সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আমরা ভাতা সর্বস্ব করে দিতে চাই না। যুবকদের যাতে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পায়, সেই চেষ্টা করব।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এমন প্রস্তাব শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় বিজেপিকে আরও শক্তিশালী অবস্থানে রাখতে পারে। নির্বাচনী ময়দানে প্রতিটি দলই যুবকদের মনোযোগ আকর্ষণ করতে তৎপর, আর এই ‘উৎসাহ ভাতা’ সেই প্রতিযোগিতার অন্যতম বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?