চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখে সমালোচনা অথচ লাইনে দাঁড়িয়ে যুবসাথীতে আবেদন বিজেপির যুব নেতা-নেত্রীদের, চাপে গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের মাত দিতে ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক যুবসাথী। এই প্রকল্পের শুরু থেকেই বাম-বিজেপির তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছে। তবে মুখে সমালোচনা করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। লাইন দিয়ে যুবসাথীর ফর্ম পূরণ করে জমা দিতে দেখা যাচ্ছে বিজেপি ও বামেদের যুব নেতা-নেত্রীদের। এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

বিজেপির পুরুলিয়া শহরের বুথ সভাপতিকে দেখা গিয়েছে লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম পূরণ করে জমা দিতে। ওই বিজেপি নেতা প্রকল্প শুরুর পরের দিনই সময় নষ্ট না করে জমা দিয়েছেন ফর্ম। তবে শুধু পুরুলিয়ায় নয় রাজ্যজুড়ে একাধিক জায়গাতেই যুবসাথী প্রকল্পে বিজেপির যুব নেতানেত্রীদের আবেদন করতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভোটের আগে নিজেদের দলের নেতাকর্মীদের এই কাজে চাপে গেরুয়া শিবির। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গৌরব সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে বিজেপির ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি বিষ্ণু স্বর্ণকারের যুবসাথী প্রকল্পে আবেদন করছেন। এই বিষয়কে হাতিয়ার করেই গৌরব সিং বলেছেন রাজ্যসরকারের প্রকল্পের সুবিধা নিচ্ছেন বিজেপি নেতারা অথচ তৃণমূল সরকারকে নিয়ে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে বিজেপি। তিনি আরও কটাক্ষ করে বলেন বিজেপি নেতারা একদিকে লাইনে দাঁড়িয়ে সুবিধা নিচ্ছেন আর অন্যদিকে সমালোচনা করছেন। বিজেপির আসল রূপ সামনে চলে এসেছে।

ভিডিও ভাইরাল হতেই বিষ্ণু স্বর্ণকার সাফাই দিয়ে বলেছেন তিনি দেখতে চেয়েছেন আবেদন করলে টাকা আসে কিনা। তিনি এটাও বলেন তাঁর স্ত্রী কাবেরী স্বর্ণকার দেড়বছর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করলেও সেই টাকা তো ঢোকেনি। এমনকি পুরুলিয়া পুরসভা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্মও পাননি বলে অভিযোগ করেছেন। বলেছেন এই কারণে কোনও প্রকল্প এলে তিনি আবেদন করেন। তবে যাই হোক, বিজেপির এই নেতা কর্মীদের সরকারি সুবিধা নেওয়ার বিষয় নয়ে ভোটের আগে সত্যিই চাপ বেড়েছে বিজেপির।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ