SIR শুনানিতে সবচেয়ে বেশি গরহাজির বিজেপির ৩ আসনে

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR শুনানির সময়সীমা বৃদ্ধির পরেও বহু কেন্দ্রে গরহাজির বহু ভোটার। ভোটার লিস্ট থেকে তাঁদের নাম বাদ যাওয়া নিশ্চিত। কিন্তু বড় বিষয়, যাঁরা SIR নিয়ে এত বেশি কথা বলছিল, সেই বিজেপির জেতা আসন গুলোতেই গরহাজিরার সংখ্যা সবথেকে বেশি। পশ্চিম বর্ধমান জেলার প্রথম তিনস্থানেই রয়েছে বিজেপির কেন্দ্র। কুলটি, আসানসোল দক্ষিণ এবং দুর্গাপুর পশ্চিমে সবথেকে বেশি গর হাজির ভোটাররা। তাঁরা শুনানিতে আসেনি।

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিধানসভা আসনে শুনানিতে গরহাজির ১১ হাজার ১৭৩ জন। তারমধ্যে সবথেকে বেশি বিজেপির বিধানসভা কেন্দ্রহুলো। কমিশন সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর–এর শুনানিতে সবথেকে বেশি গরহাজির কুলটি বিধানসভায়। সেখানে প্রায় ২১৪১ জন গরহাজির ছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোল দক্ষিণ। সেখানে গরহাজির ছিলেন ১৬৮৪ জন। তৃতীয় স্থানে রয়েছে দুর্গাপুর পশ্চিম। সেখানে গরহাজির ছিলেন ১২৪৮ জন। এই তিনটি আসনের মধ্যে কুলটির বিধায়ক অজয় পোদ্দার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। বিজেপির তুলনায় তৃণমূলের জেতা আসনগুলির মধ্যে শুনানিতে গাজিরা বেশি। সেখানে গরহাজিরা বারাবনিতে ১২১৮। পাণ্ডবেশ্বরে ১১৪০ জন। আসানসোল উত্তরে ১১৩৪ জন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানে ২০০২–এর ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হওয়ায় এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সব মিলিয়ে চার লক্ষ ২৭ হাজার ৯৮০ জনকে শুনানিতে ডাকা হয়েছিল। রাজ্যে এসআইআর করা নিয়ে সব থেকে বেশি কথা বলেছিল বিজেপি। তাঁদের কেন্দ্রগুলোতেই শুনানিতে গরহাজিরা বেশি। তাই নিয়ে চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে, সাফাই দিতেও শোনা গিয়েছে বিজেপি বিধায়কদের। তাঁরা বলছেন, অনেকেই এখান থেকে অন্যত্র চলে গিয়েছেন। তাই হাজির হতে পারেননি। আবার কেউ বলছেন, কেউ কেউ অন্যত্র গিয়ে নাম তুলেছেন। এখানে না থাকায় তাঁরা হাজির হতে পারেননি।   

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস