এসআইআরে ‘ফর্ম ৭’ নিয়ে প্রকাশ্যে বিজেপির কারসাজি, শুনানিতে হাজির ‘মৃত’রা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে বাংলা দখলের স্বপ্ন পূরণ হয় বিজেপির তাই ২০২৬ সালে নতুন করে একই স্বপ্ন দেখতে শুরু করেছে। এসআইআরকে হাতিয়ার করেই বাংলা দখলে মরিয়া গেরুয়া বাহিনী। কিন্তু যত সময় যাচ্ছে বিজেপির অস্ত্র তাদের কাছে বুমেরাং হয়ে ফিরছে। শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর পর্বে ‘ফর্ম ৭’-এর (নাম বাদ দেওয়ার আবেদনের) শুনানি। এই কাজ শুরু হওয়ার পরেই বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। অভিযোগ উঠেছিল রাজ্যের নানা প্রান্তে ‘ফর্ম ৭’ জমা দিয়ে বহু জীবিত মানুষকে ‘মৃত’ বলে চালিয়ে দেওয়া হয়। সেই প্রমাণই মিলেছে শুনানি শুরু হতেই। শুনানিতে হাজিরা দিয়েছেন খাতায় কলমে লেখা মৃত ব্যক্তিরা। অর্থাৎ তাঁরা জীবিত থাকলেও ‘ফর্ম ৭’-এর মাধ্যমে তাদের মৃত বলে উল্লেখ করা হয়েছিল।

যাদের যাদের ‘ফর্ম ৭’-এ নাম ছিল তাঁরা শনিবার শুনানি শুরু হতেই বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তর ২৪ পরগনার গ্রামীণ এলাকা থেকে নাম বাদ যাওয়া ভোটারর বিশেষ করে হেনস্তার অভিযোগ এনেছে। শুধু তাই নয় এমনকি ২০০২ সালের তালিকায় নিজেদের বা বাবা-মা’র নাম থাকা সত্ত্বেও, ‘ডিফ্যাক্টো’ (মৃত বা অন্যত্র চলে যাওয়ার অভিযোগ নিয়ে আবণীয়) ভোটার বলে চিহ্নিত করা হয়েছে এমন প্রমাণও মিলেছে। যাদের সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটেছে তারা সকলে মিলে একযোগে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। শুনানি কেন্দ্রে এই নিয়ে বাড়তে থাকে উত্তাপ। দিকে দিকে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে এই ধরনের সবচেয়ে বড় অভিযোগ এসেছে খড়দহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড থেকে। জানা গিয়েছে ‘ফর্ম ৭’ জমা দিয়ে এই ওয়ার্ডের ১৩৩ নম্বর বুথের ১৪৫ জন নাগরিককে ‘মৃত’ বলে দাবি করা হয়েছিল। তাঁদের মধ্যে অনেকেই শুনানি কেন্দ্রে হাজির হয়ে জানিয়ে দেন তাঁরা মৃত নয়।

এখানেই শেষ নয়, ‘ফর্ম ৭’-এর কারণে ‘নন ইন্ডিয়ান’ তকমা লেগেছে খড়দহ বিধানসভার বিলকান্দার ২১৫ জন ভোটারের উপর। যাদের নাম এসেছে তাঁরা অভিযোগ করেছেন তাদের বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় জ্বলজ্বল করছিল। এমনকি ছিল পাসপোর্ট। তা সত্বেও এই ধরনের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন। কেন তাদের ‘অভারতীয়’ বলে চিহ্নিত করা হয়ে তা নিয়েই প্রবল বিক্ষোভ দেখান তাঁরা। নির্বাচন কমিশন সূত্রের জানা গিয়েছে, সুজয় ঢালি এবং ভুবনজিৎ মিস্ত্রি নামে দুই বিজেপি কর্মী ওই ভোটারদের সম্পর্কে আপত্তি জানিয়ে ‘ফর্ম ৭’ জমা দিয়েছেন। অনেকেই বলছেন বিজেপির কারসাজি সব সামনে চলে এসেছে।

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও