CEO অফিসের সামনে বিক্ষোভ BLO সংগঠনের সদস্যদের, পুলিশ বাধা দিতে গেলেই ধুন্ধুমার

এবার CEO দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। সোমবার (২২ ডিসেম্বর) সেই বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার CEO দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। সোমবার (২২ ডিসেম্বর) সেই বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানো র চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। ব্যারিকেড তুলে ফেলে দেওয়ার চেষ্টা করেন উন্মত্ত BLO আধিকারিকরা। এমনকী নির্বাচন কমিশনের বাইরে কলকাতা পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, তাও আছড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই আইন হাতে তুলে না নেওয়ার ঘোষণা দেয় কলকাতা পুলিশ। কিন্তু কী কারণে বিক্ষোভ দেখাচ্ছেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা?

তাঁদের দাবি, SIR-এর কাজ সম্পূর্ণ করার জন্য BLO-দের একমাসের ডিউটি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তাঁদের কাঁধে একটার পর একটা কাজ চাপানো হচ্ছে। BLO-দের মধ্যে অধিকাংশ শিক্ষক। যার ফলে স্কুলে যেতে পারছেন না তাঁরা। শিক্ষকরা পড়াবেন নাকি এই সব করবেন? এদিকে CEO তাঁদের সঙ্গে দেখা করতে চাইছে না। তাঁদের সঙ্গে কথা বলতে চাইছে না। এই দাবি নিয়েই সোমবার বিবাদীবাগে অবস্থিত নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। CEO দফতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, CEO দফতরের সামনেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি পুলিশ তাঁদের সরাতে চেষ্টা করলে গায়ে হাত দেবেন না বলে চিৎকার করতে শুরু করেন তাঁরা।

বলতে থাকেন, কমিশনের দালাল তাঁরা। সব মিলিয়ে পরিস্থিতি বাগে আনতে নাকানিচোবানি খেতে হয় কলকাতা পুলিশকে। যদিও এই প্রথম নয়, SIR শুরু হওয়ার পর থেকেই কমিশনের সিদ্ধান্তের বিরোধীতা করেছেন অনেকেই। পাশাপাশি মাত্র ১ মাসের মধ্যে SIR এর কাজ কীভাবে শেষ করবেন, তা নিয়েও বিক্ষোভ দেখান BLO-রা। কেননা দিন রাত কাজ করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন, মারাও গিয়েছে কেউ কেউ। তাতেই বিক্ষোভ চরমে ওঠে।দাবি করেন, SIR এর কাজ ছাড়াও তাদের উপর অনেক বাড়তি কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। এত কাজ তাঁরা করতে পারবেন না।

এদিকে নির্বাচন কমিশন আগামী শনিবার থেকে শুনানি শুরু করার প্রস্তুতি নিচ্ছে। শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিশন কেন্দ্রীয় সরকারের সাড়ে তিন হাজার কর্মীকে ‘মাইক্রো অবজার্ভার’ হিসেবে নিযুক্ত করা হবে। এই মাইক্রো অবজার্ভাররা বিএলও (BLO)-দের আপলোড করা এনুমারেশন ফর্ম এবং জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য যাচাই করবেন। পাশাপাশি, শুনানির সময় ভোটারদের জমা দেওয়া নথিপত্রও তাঁরা খুঁটিয়ে পরীক্ষা করবেন। মাইক্রো অবজার্ভাররা শুনানি প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখবেন। এদিকে নাম বাদ পড়াদের তথ্য পুনরায় যাচাই করার জন্য বিএলও-দের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিএলও অধিকার রক্ষা সমিতি সোমবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ঘেরাও করেছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর