নদিয়ায় আত্মঘাতী BLO, জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল CEO

Share:

নিজস্ব প্রতিনিধি : জলপাইগুড়ির মালবাজারের পর এবার নদিয়ার চাপরা। অত্যাধিক চাপ নিতে না পেরে আত্মঘাতী হয়েছেন আরও এক বিএলও। এই ঘটনায় এবার নদীয়ার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কী কারণে ওই বিএলও-র মৃত্যু হয়েছে তা নিয়ে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। নদিয়ার বিএলও রিঙ্কু তরফদারের পাশাপাশি জলপাইগুড়ির মালবাজারের শান্তিমনি ওঁরাও-এর মৃত্যু নিয়েও আগেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জলপাইগুড়ি জেলাশাসকের কাছ থেকে এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কিন্তু সেই রিপোর্ট এখনও মেলেনি। তারমধ্যেই কাজের চাপে আরও ১ বিএলও-র আত্মঘাতী হওয়ার ঘটনা।

কাজের চাপ নিতে না পেরে নদিয়ার চাপরায় আত্মঘাতী হয়েছেন রিঙ্কু তরফদার নামে এক বিএলও। সুইসাইড নোটে সরাসরি চাপ নিতে না পারার কথাই লিখে গিয়েছেন তিনি। নদীয়ার চাপরা থানার বাঙালঝি এলাকার বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু। সুইসাইড নোটে তিনি লিখেছেন, বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। সেটা পক্ষে নেওয়া সম্ভব নয়। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার।

তিনি আরও লিখেছেন, এই মৃত্যুর জন্য স্বামী ও মেয়ে কেউ দায়ী নয়। তিনি বাঁচতে চান। কিন্তু ক্রমাগত চাপে আর পারছেন না। এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। তিনি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না তিনি। অমানুষিক কাজের চাপ আর নেওয়া যাচ্ছে না। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএলও-র কাজ নিয়ে চাপে ছিলেন। অনলাইনের কাজ খুব ভাল পারতেন না। তারপরেও বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজের চাপ নিতে পারছিলেন না।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে