SIR ফর্ম বিলিতে সব জেলাকে টেক্কা দিল পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR ফর্ম বিলিতে সেরা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলা। ইতিমধ্যে ৯৭% ফর্ম বিলি করেছেন এই দুই জেলার বি এল ও’ রা(BLO)। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সবচেয়ে কম ফর্ম বিলি হয়েছে কলকাতা উত্তরে। ওই কেন্দ্রের ভোটারদের জন্য যত ফর্ম ছাপানো হয়েছিল তার ৬৬ শতাংশ বিলি হয়েছে। সারা রাজ্যে অনলাইনে মঙ্গলবার পর্যন্ত ৫ লক্ষ ৭১ হাজার আবেদন জমা পড়েছে। কমিশনের পরিসংখ্যান বলছে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি ফর্ম বিলি হয়েছে। পিছিয়ে নেই বাঁকুড়াও। সেখানেও ৯৫ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে।

হুগলি এবং কোচবিহারে ৯৪% ফর্ম বিল করা হয়েছে। কালিংপং – এ ৯৩ শতাংশ জলপাইগুড়িতে ৯০ শতাংশ ফর্ম বিলি হয়েছে। ঝাড়গ্রামে নব্বই শতাংশ পশ্চিম মেদিনীপুরে ৮৯% পুরুলিয়ায় ৮৮ শতাংশ, দার্জিলিঙে ৮৩ শতাংশ, উত্তর দিনাজপুরে ৮২ শতাংশ, নদিয়ায় ৮১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮১ শতাংশ, হাওড়ায় ৮০ শতাংশ ফর্ম মঙ্গলবার পর্যন্ত বিলি করা হয়েছে। রাজ্যের বাকি অংশে ৮০ শতাংশের কম এস আই আর ফর্ম বিলি করা হয়েছে। বীরভূমে ৭৮ শতাংশ পশ্চিম বর্ধমান ৭৮ শতাংশ আলিপুরদুয়ারে ৭৮ শতাংশ মালদায় ৭৬ শতাংশ, মুর্শিদাবাদে ৭৬ শতাংশ, কলকাতা দক্ষিণে ৭৪ শতাংশ, দক্ষিণ চব্বিশ পরগনাতে ৭৪ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৭২ শতাংশ ফর্ম বিল করা হয়েছে।

কলকাতা উত্তরের ৭০% কম ফর্ম বিলি করা হয়েছে। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটিরও বেশি। রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বি এল ওকে এস আই আর এর কাজে নিয়োগ করেছে কমিশন ।তারা বাড়ি বাড়ি ঘুরছেন ।ফর্ম দিচ্ছেন। ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। কমিশন স্পষ্ট করে দিয়েছে তারা form বিলি করবেন এবং পরে ফর্ম পূরণ হলে তা সংগ্রহ করবেন। তাদের কাছে কোন নথি দেওয়ার প্রয়োজন নেই। কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা করেছে কমিশন। শুক্রবার রাত থেকে চালু হয়েছে। কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে তাও জানিয়ে দিয়েছে কমিশন।

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ