মেদিনীপুর স্টেশনে চাঞ্চল্য! এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার কর্নাটকের বাসিন্দার দেহ, মৃত্যু ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুর স্টেশনে। এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে বয়স্ক যাত্রীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি কর্নাটকে। ভিন রাজ্যের ব্যক্তির বাংলার এসে কীভাবে মৃত্যু হল তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মৃত ব্যক্তিকে  মালাপ্পা নামে চিহ্নিত করা হয়েছে। কর্নাটকের যোদাগির জেলায় তাঁর বাড়ি। তিনি আদ্রা-হাওড়া ডাউন রানি শিরোমণি এক্সপ্রেস ট্রেনে সফর করছিলেন। জানা গিয়েছে তিনি পুরুলিয়ার আদ্রা রেলস্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। মেদিনীপুর স্টেশনে  শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ  ওই ট্রেন পৌঁছোনোর পর কামরা থেকে  তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। রেলের চিকিৎসকেরা  পরীক্ষা করে জানান বৃদ্ধের মৃত্যু হয়েছে । বৃদ্ধের কয়েক জন সহযাত্রী   জানিয়েছেন ট্রেন শালবনি স্টেশনে ট্রেন পৌঁছোনোর সময় থেকে ওই   ব্যক্তি বমি করছিলেন। তিনি  গোদাপিয়াশাল স্টেশনের কাছে অচৈতন্য হয়ে পড়েন। সহযাত্রীরা রেলকর্মীদের খবর দেন।  খবর যায় মেদিনীপুর স্টেশনে। ট্রেন সেখানে পৌঁছাতেই   আরপিএফ কর্মীরা ট্রেনে উঠে বৃদ্ধকে উদ্ধার করে।

আরও পড়ুন: তৃণমূল সাংসদদের টেনে–হিঁচড়ে হেনস্থা, কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

 কর্ণাটক থেকে বাংলায় এসে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা  স্পষ্ট নয়।   মালাপ্পার দেহ উদ্ধার করারর পর ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।  মৃতের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি আধার কার্ড । পুলিশ জানিয়েছে ময়নাদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি