তৃণমূল সাংসদদের টেনে–হিঁচড়ে হেনস্থা, কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার ইডির হানার প্রতিবাদে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি অভিযান চালায়। সেখানে পৌঁছে গিয়ে রণংদেহী মেজাজে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদদের নয়াদিল্লিতে প্রতিবাদের সময় দিল্লি পুলিশ তাঁদের টেনে–হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। এবার মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে সুর সপ্তমে চড়ালেন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ করে এক্স হ্যান্ডেলে কড়া পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই ঘটনা নিয়ে এখন রাজ্য এবং জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে ধর্না–বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তবে সেখানে বিক্ষোভের অনুমতি নেই, এই যুক্তিতে দিল্লি পুলিশ হস্তক্ষেপ করে এবং তৃণমূল সাংসদদের টেনে–হিঁচড়ে সরিয়ে দেয়। এরপরই মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ‘‌আমাদের সংসদ সদস্যদের সঙ্গে যে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য আচরণ করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বাইরে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য নির্বাচিত প্রতিনিধিদের রাস্তায় টেনে–হিঁচড়ে নিয়ে যাওয়া আইন প্রয়োগ নয়—এটি ইউনিফর্ম পরিহিত অহংকার। এটি গণতন্ত্র, বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়।’‌

 

অন্যদিকে বাংলায় চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে। তাই রাজ্যের নানা জেলায় সভা–সমাবেশ করছেন অভিষেক। কিন্তু আজ সকালে দলের সাংসদদের যেভাবে টেনে–হিঁচড়ে দিল্লি পুলিশ নিয়ে গেল তাতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘‌ক্ষমতায় থাকা ব্যক্তিদের সুবিধা বা আরামের উপর গণতন্ত্র চলে না। যখন বিজেপি নেতারা প্রতিবাদ করেন, তখন তাঁরা লাল গালিচা এবং বিশেষ সুযোগ–সুবিধা আশা করেন। যখন বিরোধী দলের সাংসদরা তাঁদের আওয়াজ তোলেন, তখন তাঁদের টেনে হিঁচড়ে, আটকে রাখা হয় এবং অপমান করা হয়। এই দ্বিমুখী নীতি বিজেপির গণতন্ত্রের ধারণাকে উন্মোচিত করে ভিন্নমত নয়, আনুগত্য।’‌

এছাড়া আজই রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এটা স্পষ্ট করে বলা যাক: শ্রদ্ধা পারস্পরিক। তোমরা আমাদের সম্মান করো, আমরাও তোমাদের সম্মান করি। তোমরা আমাদের রাস্তায় টেনে আনো, আর আমরা তোমাদের সহনশীলতা, ভিন্নমত এবং গণতান্ত্রিক নৈতিকতার সাংবিধানিক ধারণার দিকে ফিরিয়ে আনবো। এটা আমাদের ভারত। আমরা অধিকার অনুসারে নাগরিক, কোনও চেয়ার, ব্যাজ বা ক্ষমতার পদের করুণার উপর নির্ভরশীল নই। কোনও সরকার, কোনও দল, কোনও স্বরাষ্ট্রমন্ত্রীই সিদ্ধান্ত নিতে পারেন না যে গণতান্ত্রিক দেশে কে মর্যাদার যোগ্য।’‌

 

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর