দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়ির অদূরে বাবলা গাছে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা? চাঞ্চল্য ক্যানিংয়ে

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে বাড়ির অদূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরাণীবেড়িয়া এলাকায়। মৃত যুবকের নাম ঝন্টু মন্ডল(৩৫)। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু যুবকের আত্মহত্যার পিছনে কী কারণ থাকতে পারে? নাকি তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সবটাই খতিয়ে দেখছেন পুলিশ।

স্থানীয় সুত্রের খবর, নিহত ঝন্টু মন্ডল ১২ বছর আগে পিঙ্কি মন্ডল নামক এক যুবতীকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে। তবে সংসারে আর্থিক অনটনের জন্যে কলকাতায় পরিচারিকার কাজ করেন পিঙ্কি। জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে ঝন্টু নিখোঁজ ছিলেন। তাঁকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাঁর সন্ধান মেলেনি। আজ ভোরে হঠাৎই ঝন্টুর বাড়ির অদূরে একটি গাছে গামছায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। এরপরেই এলাকার লোকজন স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবরটি জানায়। এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। ঝন্টুর দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠায়।

এই ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী রবীন নস্কর জানিয়েছেন, ‘ঝন্টু অতিরিক্ত মদ্যপান করতেন। তাঁর স্ত্রী কলকাতায় রোজগার করে তাঁদের সংসার চালান। কিন্তু ঝন্টু অতিরিক্ত মদ্যপান, গাজা খেতেন। যার ফলে সে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায়। মাঝে মধ্যেই নেশাগ্রস্ত হয়ে ড্রেনে পড়ে থাকতো। গতকাল থেকে সে নিখোঁজ ছিল, এরপর তাঁর বাড়ির লোকজন রাতভর তাঁর খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান মেলেনি। আজ সকালে পাড়ার একজন মাঠে গেলে তুলা গাছে ঝন্টুকে ঝুলতে দেখতে পান। আমরা এরপর পুলিশে খবর দিই। তাদের পরিবারে অশান্তি ছিল। কিন্তু কী কারণ ঝন্টু গলায় দড়ি দিল, তা বলতে পারবো না।’

Published by:

Share Link:

More Releted News:

LIVE

মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের ২৩১ নম্বর বুথের EVM খারাপ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ