কালনায় তৃণমুল কর্মীকে গলায় দড়ি বেঁধে খুন, অভিযোগের তীর বিজেপির দিকে

এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বুথ স্তরের এক কর্মী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কালনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক তৃণমূল কর্মীকে(TMC Worker) খুন করার অভিযোগ উঠল বিজেপির বুথ স্তরের এক কর্মী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার আটকেটিয়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম অসীম হাজরা ওরফে দয়াল। ৩৮ বছর বয়স তাঁর। মৃত ব্যক্তি কালনা থানার আটকেটিয়ার বাসিন্দা ছিলেন। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অসীম হাজরার গলায় দড়ি পেঁচিয়ে খুন করেন স্থানীয় এক বিজেপি কর্মী এবং আরও কয়েজন। এদিন সন্ধ্যায় স্থানীয় রামনগরের বাসিন্দা বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতি ও চার-পাঁচজন ব্যক্তি হরিনাম করার নাম করে বুড়োশিবতলায় অসীমকে ডেকে নিয়ে যায় বলে পরিবারের দাবি। এরপর ওই তৃণমূল কর্মীর গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর জানাজানি হতে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতিকে গাছে বেঁধে রাখেন স্থানীয় লোকজন। এরপর ঘটনার খবর দেওয়া হয় কালনা থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে।

অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। এউই ঘটনা নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ)ধ্রুব দাস বলেন, ‘অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ এই ঘটনা নিয়ে মৃত অসীম হাজরার ছেলে আশিস হাজরার অভিযোগ, ‘বিজেপির বুথ কর্মী কৃষ্ণচন্দ্র হাতি গত বিধানসভা নির্বাচনের পর বাবাকে প্রাণে মারার হুমকি দেয়। কারণ, বাবা তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। বৃহস্পতিবার সন্ধেয় হরিনাম করার নাম করে কৃষ্ণচন্দ্র হাতি ও চার-পাঁচজন ব্যক্তি বাবাকে ডেকে নিয়ে যায়। এরপর ওরা বাবাকে পাশে ডেকে নিয়ে গিয়ে গলায় দড়ি পেঁচিয়ে খুন করে। পরিকল্পনা করে বাবাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।’

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ