কসবার গেস্ট হাউজ থেকে দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবার গেস্ট হাউজ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। শুক্রবার রাতে গেস্ট হাউজে তিনজন উঠেছিলেন। মাঝ রাতে দুজন সেখান থেকে চলে যান। শনিবার রুম থেকে তৃতীয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি একজন পুরুষের। জানা গিয়েছে, দুজন পুরুষ আর একজন মহিলা একটি অ্যাপের মাধ্যমে ঘর বুকিং করে হোটেলে উঠেছিলেন।

আচমকা  মধ্যরাতে একজন পুরুষ এবং সেই মহিলা বেরিয়ে যান। দুপুরে হোটেলের লোকজন ঘরে গেলে মেঝেতে অন্য পুরুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে মাথায় চোট রয়েছে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কুকুর। ডাকা হয় লালবাজারের হোমিসাইড শাখাকেও। পুলিশ জানিয়েছে একটি আধার কার্ড পাওয়া গিয়েছে।

শনিবার হোটেলের কর্মচারীরা ঘর পরিষ্কার করতে গেলে দরজা নক করেন। কিন্তু দরজা কেউ খোলেননি। সন্দেহ হওয়ায় কর্মচারী খবর দেন হোটেল ম্যানেজারকে। তড়িঘড়ি দরজা ভাঙা হয়। তখনই দেখা যায় এক ব্যক্তির  দেহ মেঝেতে পড়ে রয়েছে। শরীরে রয়েছে একাধিক আঘাত। লালাবাজারের হোমিসাইড শাখার ব্যক্তিরা গেস্ট হাউজে এসেছেন, এসেছেন স্বয়ং ডিসি। পুলিশ সূত্রে খবর, যার দেহ উদ্ধার হয়েছে তিনি একজন হীরে ব্যবসায়ী। এটি রহস্যজনক মৃত্যু না খুন তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। তবে আত্মহত্যার ঘটনা নয় বলেই মনে করা হচ্ছে। খুন হয়ে থাকলে কেন খুন করা হল তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। 

যে মহিলা ও পুরুষ গেস্ট হাউজ থেকে মাঝরাতে বেরিয়ে যান গেস্ট হাউজ ছেড়ে তাঁদের বিষয়ে কোনও তথ্য হোটেল মালিক ও কর্মচারীরা দিতে পারেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আরও একটি বিষয় উল্লেখযোগ্য, কিছুদিন ধরে হোটেল বা গেস্ট হাউজের চার্টগুলিতে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি হয়েছিল। ফলে এই বিষয়টিও পুলিশ ভালভাবে খতিয়ে দেখছে। ব্যবসায়িক কারণে এই খুন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। 

 

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১