গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

গভীর রাতে বোমাবাজি! আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র এলাকায়। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও উত্তেজনা বহাল রয়েছে ওই এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে বোমাবাজি! আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র এলাকায়। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও উত্তেজনা বহাল রয়েছে ওই এলাকায়। ঘটনায় দুইজন আহত হয়েছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার মাঝ রাতে আচমকাই বোমার আওয়াজে কেঁপে ওঠে ওই এলাকা। মুহূর্তেই চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। তখনই বোমাবাজির ঘটনা ঘটেছে। বিজেপিরই একপক্ষ অপরপক্ষের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। তৃণমূলের লোকজনও এই বিক্ষোভে অংশ নিয়েছিল বলে জানা গিয়েছে, পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বোমা ফেলা হয়েছে। বমার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। তবে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  পরবর্তী সময়ে খড়দহ থানার সামনেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, বোমাবাজির ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র ও সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং বোমাবাজির ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আহত দু’জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের