‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রামে কালীপুজোর খুঁটিপুজোতে গিয়ে কংগ্রেস ও তৃণমূলকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতীক হারিয়ে এখন মমতা তৃণমূলের ভরসা কংগ্রেস। সেই কংগ্রেসের ভরসাতেই নন্দীগ্রামের উপ নির্বাচনে থেকে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও লাভ হবে না বলে সাফ জানালেন সুকান্ত মজুমদার। দুই রাজনৈতিক দলকেই খোঁচা দিয়ে সুকান্ত বলেন, ‘একসময় কংগ্রেসকে নিয়ে তৃণমূল খিল্লি, মজা করতো। এখন কংগ্রেস, তৃণমূলকে নিয়ে ঠাট্টা করছে। আসলে দুটো সাইনবোর্ড হয়ে যাওয়া দল কে কার কাঁধে চাপবেন তা নিয়ে লড়াই চলছে।’

এদিন মধ্যমগ্রামে কালীপুজোর খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের খুঁটি পুজো পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ হতে চলেছে বলে দাবি উদ্যোক্তাদের। কালীপুজোর সময়ে সকাল থেলে রাত পর্যন্ত নানান অনুষ্ঠান রয়েছে। ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলোনের মধ্য দিয়ে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের ৩৯ তম কালীপুজোর খুঁটিপুজো করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পডুন: মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘তৃণমূলের বর্তমান অবস্থা এখন ডান দিকে না যাই বাম দিকে না যাই। পুরো পরান যায় জ্বলিয়া রে। কংগ্রেস-তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে। কে কার কাঁধে চাপে সেটাই দেখার।’ যাদবপুরে গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে তৃণমূল কাঠগড়ায় তুলেছে বিজেপিকে। যদিও এমন কোনও ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয় বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। এই বিষয়ে তিনি বলেছেন, ‘বিজেপি এমন কোনও হিংসাকে সমর্থন করে না। নব্য বিজেপি, পুরাতন বিজেপি বলে কিছু হয় না। দুষ্কৃতীর কোনও রাজনৈতিক রং নেই। ওরা দুষ্কৃতীই হয়। বিজেপি এই হামলার রাজনীতিতে বিশ্বাস করে না।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি