‘ভোট আসলেই বাংলার কথা মনে পড়ে’, স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে কটাক্ষ ব্রাত্যর

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট আসলেই বাংলার কথা মনে পড়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপরেও প্রতিবারই তৃণমূলের আসন সংখ্যা বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যারাকপুরে সভা করার আগে সাংবাদিক সম্মেলন করে এমন কথাই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও বলেছেন, রাজ্যে ল এন্ড অর্ডারে সমস্যা হলে রাজ্যের স্বরাষ্ট্র দফতর দেখবে। কিন্তু বিজেপি কী করবে? SIR নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, SIR- নামে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের দায়িত্ব কে নেবে?

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, বাংলায় লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে বঞ্চনা করা হচ্ছে। অন্য কোনও রাজ্যে এটা হচ্ছে না। ভোটার লিস্ট সংশোধন না করে বাংলার মানুষকে নিপীড়ন করা হচ্ছে। বাংলার অস্মিতাকে ভয় পায় বিজেপি। বাংলার জাত্যাভিমানকে ভয় পায়। বাংলায় SIR-র কারণে ১৪১ জনের প্রাণ গিয়েছে। স্বাধঈনতা সংগ্রামে বাংলার বড় ভূমিকা রয়েছে। এটাই মেনে নিতে পারেনা। তাই স্বাধীনতার পর থেকে বাংলাকে ছোট করার চেষ্টা চলছে।

ব্রাত্য বসু বলেছেন, মধ্যপ্রদেশের আদ্রা, গুজরাটের দিশা, রাজস্থানের জয়সলমীর, প্রয়াগরাজে কুম্ভমেলার বড় দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কেন এখনও ক্ষতিপূরণ পায়নি? কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষতিপূরণ দিয়েছে কেন্দ্র। কিন্তু বাকি জায়গাগুলোতে এখনও ক্ষতিপূরণ দিতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের সঙ্গে থাকবে তৃণমূল। বিজেপি যদি বুনো ওল হয়, তৃণমূল বাঘা তেতুল। যতবার ইচ্ছে বাংলায় আসতে পারেন বিজেপি নেতৃত্ব। 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর