বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জমি এবং গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক মহিলার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ । এই অভিযোগ এক বিএসএফে কর্মরত কনস্টেবলের বিরুদ্ধে।অভিযুক্তের নাম মোহাম্মদ নিষাদ আলী। পেশায় তিনি বিএসএফ এর কনস্টেবল(BSF Costable)। অভিযুক্ত কনস্টেবল দীর্ঘদিন ধরেই নিউটাউনের(Newtown) সাপুজি এলাকায় এইভাবে প্রতারণা করছিলেন বলে অভিযোগ।টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করলে, পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, প্রতারক কনস্টেবল বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মহিলাদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার কাউকে জমি বা গাড়ি কিনে দেওয়ার নাম করে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত করেছে টেকনোসিটি থানার পুলিশ। কাউকে বিবাহ করে প্রতারণা আবার কাউকে বিয়ে করবে বলে প্রেম প্রণয় শুরু করার অভিযোগ ধৃত কনস্টেবলের বিরুদ্ধে। প্রত্যেক মহিলা একই অভিযোগ করেছে ধৃত ওই কনস্টেবলের বিরুদ্ধে। ঠিক কতজন মহিলার সঙ্গে সেএই ধরনের প্রতারণার ঘটনা ঘটিয়েছে তা জানতে তাকে হেফাজতে নিয়ে তদন্ত করবে টেকনোসিটি থানার(Technocity P.S.) পুলিশ।

জানা গেছে, ধৃত বিএসএফ কনস্টেবল এক মহিলাকে বিয়ে করে তার সাথে তিন বছর থাকার পর সমস্ত রকম সম্পর্ক অস্বীকার করে। এরপর সেই একের পর এক মহিলা সঙ্গে একই ধরনের সম্পর্ক গড়ার কাজ চালিয়ে যায়। এমনকি ওই কনস্টেবলের মা-বাবারাও প্রথম যে মহিলার সঙ্গে ধৃত কনস্টেবল ৩ বছর সংসার করেছিল সেই সম্পর্ক অস্বীকার করেছে বলে অভিযোগ উঠেছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?