রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

রক্ষকই ভক্ষক! অর্থের বিনিময়ে দুই বাংলাদেশীকে অবৈধভাবে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার বিএসএফ জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষকই ভক্ষক! অর্থের বিনিময়ে দুই বাংলাদেশীকে অবৈধভাবে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে, বসিরহাটের স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তে। সূত্রের খবর, ওই সীমান্ত দিয়ে দুই বাংলাদেশীকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। তখনই বিএসএফের এক উচ্চপদস্থ কর্মকর্তা তাঁদের হাতানাতে ধরে ফেলেন। তাঁদের কাছে ভারতের আসার কোনও পাসপোর্ট ছিল না। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাঁদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে, নাম জয় বারুই এবং বৈশাখী বারুই। সম্পর্কে তাঁরা স্বামী ও স্ত্রী।

এরপরে তাঁদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। তাঁদের মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তবে সবথেকে বিস্ফোরক তথ্য হল, তাঁদের ভারতে পাচার করতে সাহায্য করেছিলেন গৌতম অধিকারী নামে এক সেনা জওয়ান। তিনি এখন যোধপুরে কর্মরত আছেন। তাঁর বাড়ি হুগলি জেলার মগরায়। ধৃত বাংলাদেশিদের জেরা করে জানা যায় যে, মোটা টাকার বিনিময়ে ওই সেনা জওয়ান তাঁদের ভারতে পাচার করেছেন। ইতিমধ্যেই অভিযুক্ত সেনা জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকেও আজ আদালতে পাঠানো হয়েছে।

বিজেপি সরকার গঠনের পর থেকে রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিবাসন রুখতে জেলায় জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত বহু বাংলাদেশিকে আটক করে বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। দিন কয়েক আগেই মালদায় ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছিল। তাঁদের কাছ থেকে ভারতের থাকার জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছিল। এছাড়া সপ্তাহ কয়েক আগে রায়গঞ্জ থেকে ১০ জনের এক বাংলাদেশি পরিবারকে আটক করা হয়েছিল। যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢোকার পরেই বেঙ্গালুরুতে পালিয়ে গিয়েছিল। সেখানে পুলিশি অভিযান শুরু হতেই পশ্চিমবঙ্গে এক আত্মীয়ের বাড়িতে ওঠে। সেখান থেকে তাঁদের আটক করা হয়। সীমান্ত সুরক্ষায় কোনও আপোষ নয়, বারবার এই বিষয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা সত্ত্বেও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করে ভারতে ঢুকেই যাচ্ছে বাংলাদেশীরা। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর