বিজয় দিবসে জলপাইগুড়িতে জমাদার পাড়া গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করল বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: বিজয় দিবসের দিনে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিয়ে কো অর্ডিনেশন মিটিং করলেন BSF এর ৯৩ নং ব্যাটেলিয়নের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার। জানা গেছে, ৯৩ নং ব্যাটেলিয়নের অধীনে থাকা চানক্য ও সকেত এই দুই BOP এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি নগর বেরুবারি গ্রামপঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমাদার পাড়া গ্রামের(Jamadarpara Village) বাসিন্দাদের নিয়ে সোমবার দুপুরে জরুরি বৈঠক হয়। বিএসএফ(BSF) সুত্রে জানা গেছে, বাংলাদেশের অস্থির পরিস্থিতি।এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে যাতে কোন গ্রামবাসী চোরাচালানে যুক্ত না হয়। কিংবা তাঁর কেটে সীমান্ত পেরিয়ে আসা কাউকে যাতে আশ্রয় না দেয়, তার জন্য গ্রামবাসীদের সচেতন করা হয়। এইসব বিষয়ে সচেতনতা প্রচার চালানো হয়। সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকায় কিছু বিধিনিষেধ রয়েছে ।এখন থেকে সেই নিয়ম পালনে আরও কড়াকড়ি করবে বিএসএফ।

পাশাপাশি গ্রামে গ্রামে তল্লাশি অভিযান হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সময় গ্রামবাসীদের সাথে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয় তা এড়াতে আজ একটি জরুরি বৈঠক আগাম করা হয়। অন্যদিকে,সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে বিজয় দিবস পালন করা হয় পেট্রাপোল সীমান্তে।সোমবার সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে সেবক সদস্যরা পেট্রাপোল সীমান্তে বিএসএফের হাতে ফুল মিষ্টি তুলে দেয় ।দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন ।সদস্যদের বক্তব্য ভারত বাংলাদেশকে স্বাধীন করেছিল । আজকের দিনে পাকিস্তানি সেনারা(Pakistan Soldiers) আত্মসমর্পণ করেছিল । অনেক ভারতীয় জওয়ানেরা প্রাণ হারিয়েছিল । তাদের বীরত্বের জন্য আজকে বিজয় দিবসে পেট্রাপোল সহ একাধিক সীমান্ত গ্রামে আমরা ঘুরছি ।এদিকে,উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রবিবার কলকাতায় পৌঁছায় বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনূর রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিজনরা।

ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের তরফে তাঁদের স্বাগত জানানো হয়। তবে ভারতীয় সোনার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি চালু করে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনরকম প্রশ্ন তাদের করতে পারবে না বাংলার সংবাদ মাধ্যম।প্রতি বছর কলকাতায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছরের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। দিনটিকে বিজয় দিবস(Vijay Divas) হিসেবে পালন করা হয়। কলকাতায় বিজয় দিবসে প্রতিনিধি পাঠাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোনও প্রতিনিধি দল আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর ইউনূস প্রশাসন প্রতিনিধি দল পাঠাতে বাধ্য হয়েছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা