বজবজে‌ একই বুথে বিজেপির দুই প্রার্থী, পদ্ম শিবিরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, বজবজ: দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজে বিজেপির দলীয় প্রতীকে দাঁড়ানো প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ স্বঘোষিত বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটে বজবজ(Budge Budge) ২ নম্বর ব্লকের সাউথ বাওয়ালী গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়। আশ্চর্যজনকভাবে সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের ২০৪ নম্বর বুথে দাঁড়ানো নির্দল প্রার্থী দেবশ্রী ঘোড়ুই(Debyoshree Ghorai) নিজেকে বাম এবং বিজেপি সমর্থিত প্রার্থী বলে দাবি করে এলাকায় প্রচার চালাচ্ছেন। এর পাশাপাশি এলাকাতেও বিভিন্ন ব্যানার লিখে প্রচার করা হচ্ছে তার দাবির সমর্থনে।

বিজেপির প্রতীকে দাঁড়ানো প্রার্থী বন্দনা হাজরার অভিযোগ ,তিনি সাউথ বাওয়ালী গ্রাম পঞ্চায়েতের ২০৪ নম্বর বুথের গ্রামসভার প্রার্থী। বৃহস্পতিবার বিজেপির জেলার নেতা-নেত্রীদের উপস্থিতিতে তিনি বাড়ি বাড়ি যখন প্রচার করছিলেন অভিযোগ তখনই ওই স্বঘোষিত বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দেবশ্রী ঘোড়ুই – এর অনুগামীরা প্রচারে বাধা দেন। বন্দনা হাজরার আরো অভিযোগ, জেলা স্তরের নেতা-নেত্রীদের সামনেই তাকে দেবশ্রী ঘোরুই এর অনুগামীরা জানায় তিনি নাকি লক্ষ লক্ষ টাকায় বিকিয়ে গিয়েছেন। বন্দনা হাজরাকে(Bandana Hazra) এলাকায় কোনো প্রচার না করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ

এই বিষয়ে ওই স্বঘোষিত বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি।অন্যদিকে ওই প্রার্থী নিজেকে বাম সমর্থিত বলে দাবি করায় বামেদের সাথে যোগাযোগ করা হলে বামেদের পক্ষ থেকেও তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এই বিষয়ে স্থানীয় বাম নেতৃত্ব নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা হয়।তবে এই বিষয়ে শাসকদল তৃণমূলের বজবজ দু নম্বর ব্লকের যুব সভাপতি বুচান ব্যানার্জি(Buchan Banerjee) সাংবাদিকদের জানিয়েছেন, এতে এটাই প্রমাণ হয় বিরোধীরা একজোট হয়েছে। অর্থাৎ যতই চেষ্টা করুক এভাবে তৃণমূলকে হারানো সম্ভব নয়।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?