দুপুর ২টোয় বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু বাজেট অধিবেশন

বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) ভাষণের মাধ্যমে বুধবার দুপুর ২টোয় বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন (Budget Session)। বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকবেন। উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে শাসকদলের সমস্ত বিধায়ককে (MLA)। তবে বাজেট অধিবেশনে বিজেপি বিধায়করা হই হট্টগোল করে বাধা দেয় কি না সেদিকে নজর থাকবে সবার।

বিধানসভা সূত্রের খবর, বুধবার দুপুর ২ টোয় রাজ্যপাল ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করবেন। রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। রাজ্যপালের সেই ভাষণের সময় যাতে কোনও বিতর্ক না তৈরি হয় ইতিমধ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে দলের সমস্ত বিধায়ককে সেই নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত বিধায়ককে এদিন বিধানসভায় অধিবেশনে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দলের নির্দেশ, রাজ্যপালের ভাষণে কোনও বিঘ্ন যাতে না ঘটে তা দেখতে হবে শাসকদলের বিধায়কদের। প্রসঙ্গত রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পর, এই নিয়ে তৃতীয়বার বিধানসভায় আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

অন্যদিকে বাজেট অধিবেশনে বিজেপির ভূমিকা কী হবে তা বুধবার পরিষদীয় দলের বৈঠক ডেকে ঠিক করবে বিজেপি। এদিন বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে দুপুর ১২টার পর। পরিষদয়ীয় দলের সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ তাঁরা গ্রহণ করবেন, না কি ভাষণে বাধা দেওয়ার চেষ্টা করবেন তা ঠিক করা হবে পরিষদীয় দলের বৈঠকে।

উল্লেখ্য গত বছর বাজেট (Budget) অধিবেশনের প্রথম দিনই মুখ্যমন্ত্রী (CM), রাজ্যপাল (Govornor) এবং স্পিকারের উপস্থিতিতে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভার অধিবেশন কক্ষ। প্ল্যাকার্ড ঝুলিয়ে পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিধানসভার ওয়েলে নেমে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ (Agitation) দেখিয়েছিলেন বিজেপি বিধায়করা।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার