বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুঃসাহসিক চুরি শান্তিপুর বাজারের মন্দিরে, লক্ষাধিক টাকার গহনা লুঠ

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়ায় মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শীতের সুজোগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ছিন্ন করে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটাল চোরের দল। শনিদেব ও মা কালীর বিগ্রহ থেকে লক্ষাধিক টাকার গহনা উধাও।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর বাজারে(Shantipur Market)।অভিযোগ , রবিবার সকালে ব্যাবসায়ীদের নজরে আসে বাজারের কালি মন্দিরের গেটের সবকটি তালা ভাঙা অবস্থায় পরে আছে। খবর চাউর হতেই ভীড় জমাতে শুরু করে বাজার কমিটি(Market Comittee)। মন্দির কমিটির সদস্য সহ স্থানীয়রাও সেখানে জড়ো হয়।বাজার কমিটির সদস্যদের অভিযোগ বাজারের রাত্রি কালীন পাহারায় যে দায়িত্ব আছে সে এই ঘটনায় জড়িত।

বাজারের মন্দির কমিটির কর্তৃপক্ষের আরও অভিযোগ নাইট গার্ডে থাকা ব্যাক্তি বাজারে বেআইনি ভাবে মদ বিক্রি করে। পূর্বে জানাজানি হতে তাকে সতর্ক কার হয়েছিল। কিন্তু সে আবারও পুনরায় সেই অবৈধ ভাবে মদের ব্যাবসা করে। আমাদের ধারনা রাতে মদ কিনতে এসে বা সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।যদিও নাইটগার্ড (Night Guard)এ থাকা ব্যাক্তি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন।

সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। রাতে যে তিনজন নিরাপত্তা রক্ষী ওই বাজারে ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এই চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাতের নিরাপত্তা রক্ষির দাবি তিনি হঠাৎ আওয়াজ পেয়ে এসে টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে কিছু দেখতে পাননি। তবে আলোর সুইচ অন করতে গিয়ে দেখেন আলো জ্বলছে না। তখন মন্দিরের দুটি গেটে তালা ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা নেশাগ্রস্থ দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর