ব্যবসায়ীকে কুপিয়ে খুন , ফাঁকা মাঠ থেকে উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার(Gopalnagar P.S.) ফুলবাড়ী এলাকায় । পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম তপন বিশ্বাস। বয়স আনুমানিক ৪০ বছর। সে ফুলবাড়ি এলাকার বাসিন্দা। নহাটা বাজারে তিনি টাকা সুদে খাটাতেন । বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূড়ের রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বলে ঘোষণা করে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ ফুলবাড়ী এলাকায় রাস্তার পাশের ফাঁকা মাঠে তপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা খবর দেয় গোপালনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে(Banga Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

তার গলায় এবং মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। শুধুই কি ব্যবসায়ী শত্রুতার জেরে খুন? না কি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ