পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই পুরুলিয়া শহরের রাস্তায় নামল বুলডোজার। কয়েক দশক ধরে পুরুলিয়া শহরের ফুটপাত দখল করে চলছিল দোকানগুলি। দীর্ঘদিন ব্যবসায়ীদের উঠে যাওয়ার কথা বলা হলেও তাঁরা কথা কানে তোলেননি বলে অভিযোগ। রবিবার (২৪ মে) দুপুরে অবৈধ দোকানপাট ভাঙার কাজ শুরু করে পুরুলিয়া পুরসভা ও পুলিশ। পুরুলিয়া শহরের জেলা আদালত মোড় থেকে শুরু করে জেলাশাসক দফতর লাগোয়া রাস্তায় অস্থায়ী দোকানগুলি উচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

দোকানের মালিকরা জানিয়েছেন, বহু বছর ধরে তারা অস্থায়ীভাবে দোকান চালিয়ে আসছেন। এর জন্য এলাকার প্রতিটি অস্থায়ী দোকান থেকে ১০ টাকা করে ট্যাক্স নিত পুরসভা। আজ পুরসভা কর্তৃপক্ষ এসে নির্দেশ দিয়েছেন দোকানের জিনিসপত্র অন্যত্র সরাতে হবে এবং অস্থায়ী দোকানগুলি ভাঙ্গা হবে। সেই মতো দোকানের মালিকেরা সকাল থেকে পুরুলিয়া শহরের জেলা আদালত মোড়ের রাস্তার ধারে ফুটপাত দখল করে থাকা দোকানগুলোর জিনিসপত্র সরানোর কাজ শুরু করেছেন।

আরও পড়ুন-সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই বলেছিল কোনওরকম বেআইনি নির্মাণ তারা রাখবে না। সেই মতো কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণের অংশ। রবিবার ছুটির দিনে সকাল থেকে কলকাতার একাধিক এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে নামে কলকাতা পুরসভা। এদিন তিলজলা, কসবার বোসপুকুর এবং বেলেঘাটায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। নোটিস আগেই দেওয়া হয়েছিল। তবে সদুত্তর না পেয়ে ‘অবৈধ’ বিল্ডিংগুলিভেঙে ফেলার কাজ শুরু হয়েছে বলে খবর।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য