দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হোটেল ম্যানেজার, চাঞ্চল্য বুনিয়াদপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, বুনিয়াদপুর: দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হলেন এক হোটেল ম্যানেজার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোড় এলাকায়। অভিযুক্তের নাম আনন্দ সন্ন্যাসী (৪৫), যিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর(Islampur) এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোর্ট মোড়ের উৎসব লজে বেশ কিছুদিন ধরেই চলছিল বেআইনি দেহ ব্যবসা। দীর্ঘদিন ধরে বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হলেও, সম্প্রতি হোটেলের অন্দরমহলে শুরু হয় অনৈতিক কর্মকাণ্ড। এই বিষয়ে হোটেল মালিকের দাদা নারায়ণ চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করেন বংশীহারী থানায়।

নারায়ণ চৌধুরীর অভিযোগ, তার ভাই এবং ভাইয়ের বউ দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত। বহুবার জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেননি।ফলে বাধ্য হয়েই তিনি পুলিশের কাছে যান। তার দাবি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই হোটেলে যাতায়াত করতেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বংশীহারী থানার(Banshihari P.S.) পুলিশ অভিযান চালিয়ে আনন্দ সন্ন্যাসীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে(Gangarampur Court) পেশ করা হয়।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হোটেলটির কার্যকলাপ নিয়ে পুলিশের কাছে আরও তদন্তের দাবি জানিয়েছেন। কতদিন ধরে এই হোটেলে এই ধরনের অনৈতিক কাজ চলছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।ওই এলাকায় এই ধরনের অনৈতিক কাজের জন্য যাতে পরিবেশ নষ্ট না হয় তার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন অন্যান্য হোটেল ব্যবসায়ীরা।

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?