বিড়াল পোষা নিয়ে বচসা, ভাড়াটের ধাক্কায় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু বাড়িওয়ালার, চাঞ্চল্য কালনায়

বাড়িতে বিড়ালের ঘোরাফেরা একেবারে পছন্দ নয় ভাড়াটের। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে বচসা লেগেই থাকত তাঁর। কিন্তু শনিবার সেই ঝামেলা তীব্র আকার নেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে বিড়ালের ঘোরাফেরা একেবারে পছন্দ নয় ভাড়াটের। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে বচসা লেগেই থাকত তাঁর। কিন্তু শনিবার সেই ঝামেলা তীব্র আকার নেয়। অভিযোগ, সেই সময়েই নাকি সন্দীপ দত্ত (৫২) নামে ওই বাড়ির মালিককে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন বৃদ্ধ ভাড়াটে সোমনাথ রায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাড়িওয়ালার। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় বর্ধমান শহরের বিজয়পল্লী কালনা রোড এলাকায়। ইতিমধ্যেই মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে অভিযুক্ত ভাড়াটেকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। মৃত বাড়ি ওয়ালার পরিবারের অভিযোগ, তাঁদের বাড়িতে অনেক বিড়াল রয়েছে। সন্দীপ দত্ত তাঁদের দেখভাল করতেন। শনিবার রাতে সেই বিড়ালকে খাওয়াতে গিয়ে শুরু হয় ঝামেলা। দোতলা বাড়ির নীচের তলায় পরিবার নিয়ে থাকেন বাড়িওয়ালা সন্দীপ দত্ত, এবং উপরের তলায় থাকেন ভাড়াটে সোমনাথ রায়ের পরিবার। এখন শীতকাল, তাই সিঁড়ির তলায় ঢুকে শুয়ে থাকে বিড়ালগুলি। কিন্তু সেটা একেবারেই পছন্দ নয় ভাড়াটের। তা নিয়ে আগেও একাধিকবার ঝামেলা হয়েছিল দুইজনের মধ্যে।

সন্দীপের ভাই সুরজিৎ জানিয়েছেন, শনিবারও তাঁর দাদাকে এ নিয়ে ভুলভাল কথা বলেছিলেন ভাড়াটে সোমনাথ রায়। তখন তাঁর দাদা ভালভাবেই বলেছিলেন, যদি বিড়াল না পোষায়, বাড়ি ছেড়ে দিন। তাতেই রেগে যান সোমনাথ। রোজ দুবেলা তাঁর দাদা ছাদে বিড়ালকে খাবার দিতে যান। সেইমতো গতকাল রাতেও খাবার দিতে গিয়েছিলেন। তখনই তাঁর দাদাকে ভাড়াটে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছেন বলে অভিযোগ। প্রায় ১০-১১টা সিঁড়ি নীচে এসে পড়েছিলেন সন্দীপ দত্ত। বাড়ির লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে হয়ে দেখতে পান সন্দীপ মাথা গুঁজে পড়ে আছেন, কোনও চৈতন্য নেই। এরপর লোকজনকে ডেকে তাঁকে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গিয়েছে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’ এই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীকে পুলিশ কড়া শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন। যদিও অভিযুক্তের তরফ থেকে এখনৃ কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর