অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত গতিই কাল হল। ঘটেছে বড় দুর্ঘটনা। হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস। তাতেই আহত হয়েছেন বাসে থাকা একাধিক যাত্রী। ১৬ নম্বর জাতীয় সড়কের জামবেড়িয়া ব্রিজ দিয়ে যাওয়ার সময়ে উলটে যায় বাসটি। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় যাত্রীবোঝাই বাস। তাতেই আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। 

 দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার অন্তর্গত জামবেড়িয়া ব্রিজের কাছে। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। উল্টে যাওয়া বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের কাঁচ ভেঙে উদ্ধার করে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় মানুষ যৌথভাবে বাসের ভিতর থেকে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ক্রেন দিয়ে সরাতে হয় বাসটিকে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

 পুলিশ এসে হাইড্রা ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়। তবে পরে সবটা সামাল দেয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।  

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?