রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে বাস, আহত ৫০

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার সাতসকালে রাজারহাটে বাস দুর্ঘটনা। চাকলা থেকে করুনাময়ীগামী রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খালের মধ্যে। এই ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে চাকলা থেকে যাত্রী বোঝাই বাসটি বেড়াচাঁপা হয়ে যাচ্ছিল সল্টলেক করুণাময়ীর দিকে। রাজারহাট থানার অন্তর্গত হাড়োয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। হাড়োয়া খাল সংলগ্ন এলাকায় এসে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে  ডিভাইডারে ধাক্কা মারে। রেলিংটি ভেঙে খালে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বাসের মধ্যে ৫০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জনের বেশি যাত্রী। বাসটি খালে পড়ে যাওয়ার পরেই যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশের কাছে খবর যায়। খবর পয়েই পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বাস থেকে উদ্ধার করে দেগঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলিংয়ে ধাক্কা খেয়ে বাসটি আড়াআড়িভাবে উল্টে গিয়েছে। হঠাৎ করে বাসটি কেন নিয়ন্ত্রণ হারাল, তা নিয়ে উঠছে প্রশ্ন। চালক মদ্যপ ছিল কিনা, বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, চালক ঘুমিয়ে গিয়েছিলেন কিনা সবটাই দেখা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,  রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ।  স্থানীয়রা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। স্থানীয় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে বিষয়টি তদন্ত সাপেক্ষ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা