পুজোয় ঘুরতে যাবেন বলে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন, বাড়ি ফিরে গৃহস্বামী যা দেখলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর সময় ঘুরতে যাবেন। সেই জন্য টিকিট কাটতে গিয়েছিলেন স্টেশনে। ঘুণাক্ষরেও টের পাননি, বাড়ি ফাঁকা পেয়ে সিঁদ কাটবে চোর। শনিবার জলপাইগুড়িতে ঘটে গিয়েছে এরকম চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির তালা ভেঙে সোনা ও টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর।

জানা গিয়েছে, বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা পয়সা সহ সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোর। জলপাইগুড়ি শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ সরকার। শনিবার জলপাইগুড়ি স্টেশনে গিয়েছিলেন ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাটতে। বাড়িতে ছিলেন না তাঁর স্ত্রীও। বাড়িতে আসার পরেই দেখতে পান, ঘরের তালা ভেঙে রীতিমতো তান্ডব লীলা চালিয়েছে চোর। বাড়ির ভেতরে তছনছ করে দিয়েছে সবকিছু। চুরি গিয়েছে বাড়িতে থাকা সমস্ত গয়না ও টাকা। এরপরেই পুলিশের দ্বারস্থ হন প্রদীপ সরকার। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটের খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

প্রদীপ সরকার জানিয়েছেন, পুজোর সময় ঘুরতে যাবার জন্য ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। খোলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। পুজোর সময় ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। সেই কারণেই শনিবার সকালে বাড়িতে তালা দিয়ে টিকিট কাটতে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন গ্রিল ও দরজার তালা ভাঙা। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা নেশায় আসক্ত হয়েই এই ধরনের ঘটনা চোরেরা ঘটিয়েছে।

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার