ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোয় রাজ্যের অনীহা কেন, রিপোর্ট চেয়ে সময় বেঁধে দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত এবং বাংলাদেশ সীমান্তে কয়েকশো কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ জানিয়েছে মহামান্য আদালতের কাছে বলা হয়েছিল, জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য একেবারেই তৎপর নয়, ফলে করা যাচ্ছে না ফেন্সিংয়ের কাজ। গত ১৩ নভেম্বর এই  বিষয়ে রাজ্নিযের কাছ থেকে হলফনামা তলব করেছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ।

২৮ নভেম্বর শুক্রবার ফের মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিনও সময় চায় রাজ্য। তাতে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, এর আগেও রাজ্য এই একই ইস্যুতে সময় নিয়েছে। তারপরেই আদালত রাজ্যকে সংক্ষিপ্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় বেঁধে দিল। এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজ্য যদি ফেন্সিংয়ে তৎপর না হয় এবং রিপোর্টে যদি ইতিবাচক ইঙ্গিত না থাকে তাহলে এই মামলায় শুনানি চলবে ক্রমাগত।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, ‘আমরা রাজ্যের থেকে ইতিবাচক রিপোর্ট আশা করেছিলাম। তেমনটাই বলা হয়েছিল। আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে খুব বেশি সময় দেওয়া যাবে না।’ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল নথি দেখিয়ে বলেন, ‘কেন্দ্রীয় ক্যাবিনেটে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্য জমি অধিগ্রহণের জন্য টাকাও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও রাজ্যের কোনও বক্তব্য জানা যাচ্ছে না।’

মামলাকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের মধ্যে বেশ কয়েক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। সেই সুযোগেই দুই দেশের মধ্যে অবাধে চলছে অনুপ্রবেশ এবং চোরাচালান। জমি অধিগ্রহণের কাজে রাজ্য তৎপর নয় বলে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও এগোচ্ছে না। এতে বিপদ বাড়বে। এই নিয়ে এবার রাজ্যকে একরকম হুঁশিয়ারি দিল আদালত।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪