দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবগারি দফতরের নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ, খুলছে দার্জিলিঙের গ্লেনারিজ পাব

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আগেই সুখবর! আদালতের নির্দেশে আবারও খুলছে দার্জিলিঙের জনপ্রিয় পাণশালা গ্লেনারিজ রেস্তোরাঁ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫ টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজ পাব পুনরায় খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই রায় দিয়েছে। ক্রিসমাস সপ্তাহ শুরু হতে না হতেই পর্যটকদের জন্য দারুণ খবর। দার্জিলিং গেলেই গ্লেনারিজ পাণশালায় গিয়ে ছবি তোলেননি, এমন মানুষ বোধহয় কম আছে! কিন্তু সেই গ্লেনারিজ পাবের বন্ধের খবর পর্যটকদের নাড়িয়ে দিয়েছিল। সম্প্রতি গ্লেনারিজ বার কর্তৃপক্ষকে তিনমাসের জন্যে বন্ধ রাখার নোটিশ ধরিয়েছিল আবগারি দফতর।

এদিন সেই নির্দেশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। আজ থেকে আবারও খুলছে পাব। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাবের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে আবগারি দফতরের আধিকারিকরা গ্লেনারিজে হানা দিয়েছিল। পাবটি ৯০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর। এর পরেই আদালতের দ্বারস্থ হন পানশালা কর্তৃপক্ষ।

সেই অভিযোগের ভিত্তিতে আদালতের সিঙ্গল বেঞ্চ বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেয় এবং অনিয়মগুলি শোধরানো সম্ভব কি না তা খতিয়ে দেখে আবগারি দফতরকে সিদ্ধান্ত নিতে বলে। এর পরেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কিন্তু বুধবার রাজ্যের আবেদন খারিজ করে ১২ জানুয়ারি পর্যন্ত পানশালা খোলার নির্দেশ দেয় আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের এই রায়ে খুশির হাওয়া দার্জিলিংয়ে থাকা পর্যটকদের মধ্যে। জমবে বড়দিনের মেজাজ। ডিসেম্বরের ঠান্ডায় গিটারের সুরে আবারও মেতে উঠবেন পর্যটকেরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ