বৃষ্টিস্নাত ঈদকেই বেছে নিলেন প্রার্থীরা, তুঙ্গে উঠেছে প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ খুশির ঈদ। বিশ্বের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও পালন হচ্ছে ঈদ। চারদিকে উৎসবের আবহ। তারমধ্যেই জনসংযোগ সারতে চাইছেন প্রার্থীরা। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ঈদের দিনটিকে কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নন কোনও প্রার্থী। উৎসবের দিনটিতে সংখ্যালঘু মানুষদের মনের কাছাকাছি পৌঁছে যেতে চাইছেন তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি জনসংযোগ করতে চাইছেন তাঁরা।

ঈদের দিন ইদগাহতে দিয়ে শুভেচ্ছা জানানো শুধু ধর্মীয় সৌজন্যই নয়, ভোটের আগে ভিন্ন অঙ্ক কাজ করছে। এইদিন রেড রোড থেকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে তাঁরা চলে গিয়েছিলেন পার্ক সার্কাসের লাল মসজিদে। সেখানেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহু মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন তাঁরা। ফুল দিয়ে মমতা এবং অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি এইদিনে কালীঘাটে মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

অন্যদিকে সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় ঈদ উপলক্ষে নিজের যাবতীয় আনুষ্ঠানিক প্রচার বন্ধ রেখেছেন। এদিন তাঁর ১৫টি  ঈদের অনুষ্ঠানে আমন্ত্রণ রয়েছে। সরাসরি ভোটের প্রচারে না গিয়ে সংখ্যালঘু মানুষদের কাছে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করাই তার অন্যতম লক্ষ্য।

রামপুরহাটেও দেখা গিয়েছে একই ছবি। সেখানে তৃণমূল প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায় শহরের বিভিন্ন ঈদগাহের মাঠে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছেন। বোলপুরের প্রার্থীও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তৃণমূল প্রার্থীরা জানিয়েছেন ঈদের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ ঘরোয়া পরিবেশেই রয়েছেন এদিন। পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের গড়েই জনসংযোগ সারছেন। পিছিয়ে নেই বামেরাও। তারাও এই দিনটিকেই বাজি রেখেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে নিজেদের দখলে আনতে এই দিনে জনসংযোগ করতে তারাও নেমে পড়েছে ময়দানে।

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলা?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন