বকটুই কাণ্ডে সিবিআই জালে আরও ১

বকটুই কাণ্ডে অভিযুক্ত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে রিটন শেখের নাম। জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই কাণ্ডে সিবিআই (CBI) জালে আরও একজন। ধৃতকে জেরা করছে সিবিআই। তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে এই কাণ্ডে আরও কারা জড়িত। এর আগে সিবিআই রামপুরহাট থেকে গ্রেফতার করেছিল সমীর শেখকে। ধৃত সমীর সম্পর্কে লালন শেখের শ্বশুর। তারও আগে মুম্বাই থেকে লালন ঘনিষ্ঠ ৪ জনকে গ্রেফতার করে সিবিআই। তাদের মধ্যে দুইজনের নাম বাপ্পা শেখ, সাবু শেখ। বৃহস্পতিবার ফের সিবিআই জালে ধরা পড়ল আরও একজন।

রামপুরহাটের বকটুই কাণ্ডে অভিযুক্ত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে রিটন শেখের নাম। এরপরেই তাকে আটক করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। জানা গিয়েছে, ধৃত রিটন পেশায় টোটো চালক। গণহত্যার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখ ঘনিষ্ঠ বাপ্পা শেখ ও সাবু শেখকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে রিটন- এই ঘটনায় জড়িত। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও ছিল অভিযুক্ত রিটনের নাম। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বগটুই- এর এক পেট্রোল পাম্প থেকে জারে করে পেট্রোল নিয়ে আসে রিটন।

এর আগে, মুম্বাই থেকে ধৃত চারজনকে জেরা করেই সিবিআই জানতে পারে সমীর শেখের নাম। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেও জানা গিয়েছিল তার কথা। এরপরে রামপুরহাট থেকেই গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। ধৃতের শারীরিক পরীক্ষা করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত আনারুল হোসেনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ এবং মুম্বই থেকে ধৃত ৪ অভিযুক্তের ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। মুম্বাই থেকে গত বৃহস্পতিবার বাপ্পা শেখ ও সাবু শেখ সহ চার অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছিল। ধৃতরা মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। এফআইআরে ১৩ নম্বরে নাম ছিল বাপ্পা ও ১৫ নম্বরে নাম ছিল সাবু শেখের। জানা গিয়েছে, ধৃতরাই ভয়ঙ্কর সেই রাতে সোনা শেখের বাড়িতে ঢুকে মারধর চালায় ও আগুন লাগিয়ে দেয়। এও জানা গিয়েছে, মার্চের ২১ তারিখ এই ঘটনা ঘটিয়েই ২২ তারিখ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ধৃতরা। ঠিক দু’দিন পর এই চারজন পালিয়ে আসে মুম্বাইয়ে। ধৃতরা সকলেই অন্যতম অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL