কেষ্ট ঘনিষ্ঠ, অরূপ মিদ্যাকে তলব করল সিবিআই

আউশগ্রামের নেতা অরূপ মিদ্যা। আগামী ৩০ মে দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে সকাল ১০ টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর এবার তাঁর ঘনিষ্ঠ আরও এক নেতাকে তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে আউশগ্রামের নেতা অরূপ মিদ্যাকে। আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে ওই নেতাকে। জানা গিয়েছে, রবিবার তলব করা হয়েছে কেষ্ট ঘনিষ্ঠ এই নেতাকে। তিনি পূর্ব বর্ধমানের নেতা। এর আগে অনুব্রত মণ্ডলের এক দেহরক্ষীকে জেরা করেছিল সিবিআই (CBI)।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের নেতা অরূপ মিদ্যা। ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে তাঁকে। আগামী ৩০ মে দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে সকাল ১০ টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

 এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেনকে জেরা করেছিল সিবিআই। সেই মামলা অবশ্য গরু ও কয়লা পাচার সংক্রান্ত। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। তবে তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারছেন না। ১৫ দিন সময় চেয়েছেন তিনি। বলেছেন, চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। তবে সিবিআইকে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে তাঁকে বাড়িতে এসে জেরা করতে পারেন।

উল্লেখ্য, ১৯ মে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন সকাল সাড়ে ১০ টায় হাজিরা দেবেন তিনি। তবে তার ১ ঘণ্টা আগেই হাজিরা দিয়েছিলেন নিজাম প্যালেসে। গত মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দফতরের কাছ থেকে রাজ্যের তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আয়কর জমা দেওয়ার নথি চেয়ে পাঠিয়েছিল।  গত মঙ্গলবার দুপুর ১টার সময় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। গত মঙ্গলবার তাঁকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তলব করেছিল সিবিআই। তবে সেদিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এর পর গত বুধবার তাঁকে গরু পাচার মামলায় তলব করে সিবিআই।  গত মঙ্গলবারের মতো এদিনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান এই দাপুটে নেতা।

গত বুধবার অনুব্রত মণ্ডলের আয় ব্যয়ের হিসাব নিয়ে সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছেছিলেন তাঁর আইনজীবী। সম্পত্তির তথ্য, ব্যাঙ্ক স্টেটমেন্ট সিবিআই আধিকারিকদের কাছে জমা দেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অনুব্রত মণ্ডলের আয় সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছিলেন। ওইদিন অনুব্রত মণ্ডলের ৫ বছরের আয়কর রিটার্নের তথ্য জমা দেন তাঁর আইনজীবী। গরু পাচার মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। গত শুক্রবার সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। অসুস্থতার কারণ দেখিয়ে এদিন তিনি হাজিরা দিতে পৌঁছননি সিবিআই দফতর নিজাম প্যালেসে।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি