বগটুই গণহত্যা মামলা বীরভূম থেকে সরাতে চায় সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি : বগটুই গণহত্যার মামলা রামপুরহাট আদালত থেকে সরানোর আবেদন আগেই হয়েছিল। এবার হাইকোর্টে রিপোর্ট জমা করল সিবিআই (CBI)। বলা হয়েছে, কলকাতার সিবিআই-র যেকোনো আদালতে ওই মামলা সরানো হোক তা সম্ভব না হলে আসানসোলের সিবিআই আদালতে মামলার স্থানান্তর করা হোক।

চলতি বছরেই সিবিআই আবেদন করেছিল বীরভূমের বাইরে যে কোন আদালতে ট্রায়ালের নির্দেশ দেওয়া হোক। সাক্ষীরা নির্দ্ধিধায় সাক্ষ্য দিতে পারছে না, এমন কথা বলে রামপুরহাট থেকে মামলা সরাতে চাইছিল সিবিআই। অ্যাডিশনাল সেশন জাজের তরফে মুখবন্ধ খামে রিপোর্ট জমা পড়েছে। আগামী ৬ জানুয়ারি নিম্ন আদালতে সিবিআই সময় চাইতে পারবে।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ২১ মার্চ। বগটুইতে স্থানীয় এক তৃণমূল নেতা খুন হওয়ার পরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। এই ঘটনার কয়েক ঘণ্টা বাদেই পাল্টা হামলায় গ্রামের কয়েকটি বাড়ি জ্বালিয়ে দিয়ে ১০ জনকে খুন করা হয়। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলকাতা হাইকোর্ট সিবিআিকে দায়িত্ব দেয় তদন্তের। সিবিআই তৎকালীন রামপুরহাট ১ ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেন-সহ ২৩ জনের নামে প্রথম চার্জশিট জমা দেয়। কিন্তু রামপুরহাট আদালতে সাক্ষ্যগ্রহণে সমস্যা হচ্ছে বলে জানায় সিবিআই। তাই তাঁরা রামপুরহাট থেকে  মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছে সিবিআই। কোথায় মামলা সরাতে চায় প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছে, কলকাতায় যেকোনও সিবিআই আদালতে সরিয়ে আনা হোক। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আসানসোল সিবিআই আদালতে সরিয়ে নিয়ে যাওয়া হোক।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের