Loading live market data...
Loading active stocks...
Connecting...

গোয়েবলস থিওরিই এখন বঙ্গ–বিজেপির নির্বাচনী টোটকা, নবীন স্পর্শে কাল্পনিক বিলাস

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই চলছে এসআইআর প্রক্রিয়া। তাতে যে পরিকল্পনা করা হয়েছিল সেটা বাস্তবায়িত করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট এখন নির্দেশ দিয়েছে, এসআইআরের কাজ দেখবে বিচারবিভাগীয় অফিসাররা। সুতরাং আর কোনওরকম ছলচাতুরি করা যাবে না। এই আবহে নয়া পথ নিয়েছে বঙ্গ–বিজেপি। বিধানসভা নির্বাচনে জিততে সুচারু পরিকল্পনা করা হয়েছে। তবে এই পরিকল্পনা নয়াদিল্লি থেকেই বঙ্গে এসেছে বলে সূত্রের খবর।

এদিকে বঙ্গ–বিজেপি নেতাদের এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোয়েবলস থিওরি ফলো করতে বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাতেই নাকি বাজিমাত করা সম্ভব হবে। বিষয়টি ঠিক কী?‌ গোয়েবলস থিওরি হচ্ছে একটা মিথ্যেকে বারবার সত্যি বলে চালাতে চেষ্টা করলে একটা সময় তা সত্যি বলেই মনে হয় সকলের কাছে। এবার এই থিওরিই বঙ্গ–বিজেপির কাছে নির্বাচনী টোটকা হয়ে উঠেছে। তাও আবার সেটা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আসায় এখন সেই পথে হাঁটতে শুরু করেছেন সুকান্ত–শুভেন্দু–শমীকরা। নিজেদের সংগঠন দুর্বল রয়েছে। সেটাকে শক্তিশালী করার চেষ্টা না করে এই পথকেই এখন আঁকড়ে ধরেছেন তাঁরা বলে সূত্রের খবর।

অন্যদিকে বঙ্গ–বিজেপি নেতাদের এখন কী করতে হবে?‌ এই প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আসা নির্দেশকে পাথেয় করে এখন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপি বিধায়ক, সাংসদরা প্রত্যেক ইস্যুতে কথা বলতে গিয়ে বলছেন, ‘‌এবার বিজেপি ক্ষমতায় আসবে বাংলায়’‌। এটাই রোজ প্রত্যেক বিষয়ে বলার নির্দেশ এসেছে। হেরে যাবে জেনেও এই কথা বলতে বলা হয়েছে। যাতে একটা বড় অংশের মানুষ বিশ্বাস করতে শুরু করেন, বাংলায় বিজেপি ২০২৬ সালের বিধানসভায় জিতবে এবং ক্ষমতা দখল করবে। তাতে ভোট বাড়তে পারে। তাই এই পন্থা অবলম্বন করা হচ্ছে বলে সূত্রের খবর।

এছাড়া এই গোয়েবলস থিওরি ফলো করে কতটা নির্বাচনী ফসল ঘরে তোলা সম্ভব তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কিন্তু এখন এই বিজেপি নেতারা সব কিছু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, ‘‌এবার বিজেপি ক্ষমতায় আসবে বাংলায়’‌। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে কদিন আগেই বলেছেন, ‘‌কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হোক, এসআইআর বন্ধ করে দেওয়া হোক, ইডি–সিবিআই অফিসে তালা লাগিয়ে দেওয়া হোক, বাংলার পুলিশ দিয়ে ভোট করালেও বিজেপি ক্ষমতায় আসবে।’‌ এটা এখন সব বিজেপি নেতারাই বলছেন। এই পথটি বাতলে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিজেপি নেতাদের কাঁধে হাত রেখে এই রাস্তায় হাঁটতে বলেছেন তিনি বলে সূত্রের খবর। এমনকী নামপ্রকাশে অনিচ্ছুক এক আদি বিজেপি নেতা বলেন, ‘‌এটা একটা পথ ঠিকই। তবে কতটা সাফল্য আসবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এই পথে হেঁটে এখন অনেকেই কল্পনার বিলাসে ভাসছেন।’‌

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত