SIR হিয়ারিং শুরুর দিনেই সিইও দফতরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর-র হিয়ারিংয়ের কাজ। রাজ্যেজুড়ে প্রায় ৩ হাজার ২৩৪টি হিয়ারিংকেন্দ্র করা হয়েছে। হিয়ারিং শুরুর দিনেই সিইও দফতরের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এতদিন রাজ্যপুলিশ নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিল। শনিবার থেকে কলকাতায় সিইও-র দফতরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে আনা হয়েছে।

এসআইআর-র কাজ চলাকালিন একাধিকবার দেখা গিয়েছে সিইও দফতরের সামনে বিক্ষোভ। বিএলওরা নিজেদের দাবি নিয়ে সিইও দফতরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। একপরেই নিরাপত্তার দাবি জানানো হয়েছিল। এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলছে সিইও দফতর। সূত্রের খবর, প্রতিদিন ৪ থেকে ৫ জনের এক একটি দল দায়িত্ব থাকবে সিইও দফতরের নিরাপত্তার জন্য।‌ মূলত সিআইএস‌এফ এর জ‌ওয়ানরাই  নিরাপত্তা নিশ্চিত করবেন।

জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় মূলত ৮ থেকে ১১ জন জ‌ওয়ান থাকেন। তারমধ্যে রয়েছে ১ থেকে ২ জন কম্যান্ডো। সিইও দফতরে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিব। কমিশনের পাঠানো আবেদনে সাড়া দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরেই সিইও দফতরের সকলেকলের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট রাজনৈতিক দলের বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।

নিরাপত্তাজনিত দুর্বলতা, পরিকাঠামোগত ঘাটতি ও প্রশাসনিক সমস্যার কারণে দফতরটি  খুব শীঘ্রই বিবাদী বাগ এলাকার স্ট্র্যান্ড রোডে শিপিং হাউসে স্থানান্তরিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে বর্তমান এবং নতুন- উভয় দফতরেই সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। এবার তাতেই সাড়া মিলেছে।

 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর