‘‌স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা’‌ ট্যাবলোয় অনুমোদন দিল না কেন্দ্র, ক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার বাংলাকে বঞ্চনার অভিযোগ। এবার সরাসরি স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকাকে গুরুত্ব দিল না কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকাকে সর্বভারতীয় মঞ্চে তুলে ধরতে বীর বিপ্লবী এবং মনীষীদের ছবি দিয়ে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো সাজায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেই ভাবনাকে এখনও অনুমোদন দিল না কেন্দ্র বলে অভিযোগ। দেশের স্বাধীনতা এনেছিলেন যে বিপ্লবীরা, তাঁদের বেশিরভাগই ছিলেন বাংলার৷ বাংলার বিপ্লবীদের সেই কথা দেশের সামনে তুলে ধরতে চেয়েছিল রাজ্য সরকার। ২০২৬ সালের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোর থিম করা হয় ‘‌স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা’‌। তাতে অনুমোদন এখনও মেলেনি।

এদিকে এই নিয়ে পাঁচটি বৈঠক হয়। তার পরও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা এক্সপার্ট কমিটির সদস্যরা বাংলার ট্যাবলোর থিম অনুমোদন করেননি। আর এটাকেই রাজনৈতিক প্রতিহিংসা বলে সুর চড়িয়েছে তৃণমূল। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে কেন্দ্রীয় সরকারের থিম হল বন্দেমাতরম এবং ‘সমৃদ্ধি কা মন্ত্র— আত্মনির্ভর ভারত’। বন্দেমাতরম গানের উল্লেখ রয়েছে বাংলার ট্যাবলোর থিমেও৷ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম কীভাবে স্বাধীনতা আন্দোলনে বাংলা–সহ গোটা দেশের বিপ্লবীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে তার উল্লেখ ছিল বাংলার ট্যাবলোতেও।

কী ছিল এই ট্যাবলোয়?‌ অন্যদিকে এই ট্যাবলোয় ছিল— কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী বিনয়–বাদল–দীনেশ–সহ একঝাঁক মনীষী ও স্বাধীনতা সংগ্রামীর ছবি দিয়ে। সেখানে দেশাত্মবোধক গান বাজানোর পরিকল্পনাও করা ছিল। এই থিম–ভাবনা জানার পরেও কেন্দ্রীয় সরকার বাংলার ট্যাবলোকে অনুমোদন দেয়নি৷ বাংলাকে ছোট করে দেখে কেন্দ্রীয় সরকার বলে বারবার অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় সরকারের অনুমোদন না মেলায় সেটাই জোরাল হচ্ছে বলে দাবি তৃণমূলের।

কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ এই নিয়ে সুর চড়িয়েছেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূল সাংসদের প্রশ্ন, ‘‌বাংলার স্বাধীনতা সংগ্রামী, মনীষীদের নিয়ে ট্যাবলোর ক্ষেত্রে অনুমোদন দেওয়ার জন্য এত বৈঠক করার কী প্রয়োজন? যাঁরা দেশ স্বাধীন করেছেন, তাঁদের শ্রদ্ধা জানিয়ে ট্যাবলো অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই টালবাহানা আসলে ওদের রাজনৈতিক দীনতা এবং প্রতিহিংসাপরায়ণ রাজনীতির পরিচয় বহন করছে।’‌

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর