গ্রামে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুর, কোতুলপুরে তাণ্ডব চালাল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী

যমুনা গ্রামের একটি বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আবহে বাঁকুড়া জেলার কোতুলপুরে ধুন্ধুমার কাণ্ড। নতুনপুর বিধানসভার যমুনা গ্রামে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী চলে এসেছে। বিভিন্ন এলাকায় রুট মার্চকে কেন্দ্র করে প্রতিবাদী আওয়াজ তুলেছে শাসকদল। শুধু তাই নয়, নির্দেশ লঙ্ঘন করে এলাকার মানুষজনের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার অপরাধে একাধিক জওয়ানকে বরখাস্ত ও অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে কমিশন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর দাপটের অভিযোগ উঠেছে। তবে এবার কোতুলপুরে জওয়ানদের দুঃসাহসিক কাজকর্মের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেল।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল), সকাল থেকে রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফার ভোটপর্ব চলছে। তবে কোথাও নির্বিঘ্নে, আবার কোথাও ঝামেলাপূর্ণ পরিবেশের মধ্যেই ভোট দিচ্ছে ভোটাররা। কোথাও তৃণমূল-বিজেপির মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। কোথাও ইভিএম মেশিন বিকল হওয়ার অভিযোগে বুথে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা। কোথাও ছাপ্পাভোটের অভিযোগ উঠছে, আবার কোথাও ভোটারদের ভোট দিতে উৎসাহ করতে চা-পান-সুপারির ব্যবস্থা করেছে তৃণমূল। আবার কোথাও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসা খবর আসছে। সকাল থেকে চারিদিকে এতসব ঘটনার মধ্যে এবার কোতুলপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, যমুনা গ্রামে একটি বাড়িতে ঢুকে একাধিক বাইক ভাঙচুর করেছে জওয়ানরা, পাশাপাশি মহিলাদের মারধর করেছে, তাঁদের কবরে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে তাঁরা।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমনটাও অভিযোগ উঠেছে যে, ওই বাড়িতে ঢুকে গর্ভবতী মহিলাকেও ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে তাঁরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ওই গ্রামে পৌঁছন কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। গ্রামের এক বাসিন্দা আসপিয়া বিবি জানিয়েছেন, বাইরে কি হয়েছে জানেন না। হঠাৎই বাড়ির উঠোনে কেন্দ্রীয় বাহিনী ঢুকে হামলা চালায়। প্রতিবাদ করায় মহিলাদেরকে মারধর করে। অন্যদিকে তৃণমূল প্রার্থী হরকালীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেছে বেছে সংখ্যালঘু বুথে অতি সক্রিয়তা দেখাচ্ছে। জাতপাত তুলে আশ্রব্য ভাষায় গালিগালাজ করছে ভোটারদের। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে কী কারণে জওয়ানরা এমন ঘটনা ঘটাল তা জানা যায়নি।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা