মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যজনক ড্রোন,গ্রেফতার ৩ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: শনিবার দুপুরে মালতীপুরে সভা শেষ করে গাজলে যাওয়ার আগে যে ড্রোন আকাশে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার রওনা হওয়ার আগে ওড়ানো হয়েছিল, সেই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করার পর পুলিশ স্বত:প্রণোদিতভাবে চাঁচল থানায়(Chachal P.S.) একটি মামলা রুজ্জু করে। স্থানীয় তিন যুবককে ওই সময় ড্রোন ওড়ানোর অপরাধে গ্রেফতার করা হয়।

ওই তিন যুবকের ড্রোন ওড়ানোর উদ্দেশ্য কি তা যাচাই করে দেখছে পুলিশ। এদিকে পুলিশের একটি সূত্র জানাচ্ছে ওই তিন যুবক দাবি করেছে তারা শাসকদলের হয়ে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে জনতার ছবি তুলতে এই ড্রোন(Drone) ওড়াচ্ছিলেন। পুলিশ ওই তিন যুবকের বয়ানের সত্যতা যাচাই করছে। ওই ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের স্বার্থে।হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎ তার হেলিকপ্টার সামনে ড্রোন উড়ছে তাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর নিজে হেলিকপ্টারে না উঠে দাঁড়িয়ে পড়েন। এদিকে হেলিকপ্টারের চালক বিষয়টি বুঝতে না পেরে হেলিকপ্টারের যাত্রা না করে দাঁড়িয়ে পড়েন।

এদিকে এই ড্রোনকে ওড়াচ্ছে তা নিয়ে কিছুই স্পষ্ট তথ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর শনিবার মালদা জেলায় একাধিক জনসভা আছে তাই তিনি এক স্থান থেকে অন্য স্থানে অতি দ্রুত পৌঁছেতে হেলিকপ্টার ব্যবহার করছেন। সেখানেই মালতিপুরে সভাশেষে হেলিকপ্টারে যখন মুখ্যমন্ত্রী উত্তেজান সেই সময় আকাশে এই ড্রোন দেখতে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী(CM) হেলিকপ্টারের দরজায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বলতে থাকেন যে দেখতে পাচ্ছেন কি ধরনের ঘটনা ঘটছে? রহস্যময় । আকাশে কি উদ্দেশ্যে কারা এই ড্রোন ওড়াচ্ছেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের গেটে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বলেন “পুলিশের এটা নজরে রাখা দরকার যারা করেছে তাদের চিহ্নিত করা দরকার।”

এদিন এই ঘটনাটি প্রথম দেখতে পান মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা এবং পরে হেলিকপ্টারের কো-পাইলট তিনিও বিষয়টি নজরে আনেন। এর ফলে মালতিপুর থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পরবর্তী গাজলের উদ্দেশ্যে উড়ে যেতে বেশ কিছুটা বিলম্ব হয়।যদিও স্থানীয় বাসিন্দারা মনে করছেন মাঝেমধ্যেই মালদা সীমান্ত এলাকায় গরু পাচারকারীদের ওপর নজর রাখতে বিএসএফের পক্ষ থেকে ওইসব এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। এদিকে মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টারে আকাশপথে রওনা দেবেন তার আগে এয়ার ট্রাফিক কে গোটা বিষয়টি জানানো হয়। এমন কি নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর এয়ার রুট আগাম জানিয়ে দেওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ওড়ার আগে হঠাৎ কে এই ড্রোন ওড়াল তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। মুখমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ও বড়সড়ো প্রশ্ন দেখা দিয়েছে।

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি