মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানো কাণ্ডে সামনে এল ‘বিহার যোগ’

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: বড়সড় নিরাপত্তা ত্রুটি। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় গ্রেফতার তিন যুবক। ড্রোন(Drone) ওড়ানোর ঘটনায় এবার সামনে এল ‘বিহার যোগ’। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। যাদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়।রবিবার তাঁদের চাঁচল মহকুমা আদালতে(Chachal Court) পেশ করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নুর আক্তার। তাঁদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার(Katihar) জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুরে তৃণমূল প্রার্থী মতিউর রহমানের সাথে সভায় উপস্থিত হয়েছিল তাঁরা। শনিবার মালদার সামসিতে সভা শেষ করে মুখ্যমন্ত্রী(CM) যখন হেলিকপ্টারে(Helicoptar) উঠছিলেন, ঠিক সেই সময়ই হেলিকপ্টারের সামনে ড্রোন উড়তে দেখা যায়। হঠাৎ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী এবং সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মুহূর্তের মধ্যেই তৎপর হয় পুলিশ। ভিড়ের মধ্য থেকে ওই তিন যুবককে ড্রোন-সহ আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।এই ঘটনায় প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। ধৃতদের প্রত্যেকের সঙ্গে বৈধ পরিচয় পত্র এবং প্রশাসনের অনুমতি পত্র ছিল। কিন্তু তারা যে সেখানে ড্রোন নিয়ে গিয়েছে তা কেন তল্লাশিতে ধরা পরল না এবং তারা কি করে প্রশাসনের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার করার আগে আকাশে ড্রোন ওড়ালো তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা যায়।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,শনিবার দুপুরে মালতীপুরে সভা শেষ করে গাজলে যাওয়ার আগে যে ড্রোন আকাশে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার রওনা হওয়ার আগে ওড়ানো হয়েছিল, সেই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করার পর পুলিশ স্বত: প্রণোদিতভাবে চাঁচল থানায় একটি মামলা রুজ্জু করে। স্থানীয় তিন যুবককে ওই সময় ড্রোন ওড়ানোর অপরাধে গ্রেফতার করা হয়। ওই তিন যুবকের ড্রোন ওড়ানোর উদ্দেশ্য কি তা যাচাই করে দেখছে পুলিশ। এদিকে পুলিশের একটি সূত্র জানাচ্ছে ওই তিন যুবক দাবি করেছে তারা শাসকদলের হয়ে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে জনতার ছবি তুলতে এই ড্রোন ওড়াচ্ছিলেন। পুলিশ ওই তিন যুবকের বয়ানের সত্যতা যাচাই করছে। ওই ড্রোন বাজেয়াপ্ত করা হয় তদন্তের স্বার্থে।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!