এই মুহূর্তে

‘পথশ্রী ‘প্রকল্পের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, প্রতিবাদ করায় মাথা ফাটল তৃণমূল কর্মীর

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: ‘পথশ্রী ‘প্রকল্পের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ! কাজ চলাকালীন মুহুর্তেই রাস্তায় ফাটল। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীরা। মাথা ফেঁটে রক্তাক্ত হলেন তৃণমূলের প্রাক্তন সদস্য তথা এক তৃণমূল কর্মী সামিম আক্তার সরকার(Samim Akhtar Sarkar)। কাঠগড়ায় সিপিএমের পঞ্চায়েত সদস্য মহবুল হক সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। মালদার চাঁচল থানার মহানন্দপুরের ঘটনায় উত্তপ্ত হয়েছে এলাকার পরিস্থিতি। মহবুল হক,মসিউর রহমান ও তফজ্জল হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের আহতের পরিবারের। গোটা ঘটনায় চাঁচল থানার(Chachal P.S.) পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী(Pathyashree) ৪ প্রকল্পের মাধ্যমে ওই এলাকায় কংক্রিটের পাকা রাস্তার কাজ শুরু হয়েছে।অভিযোগ, ঠিকাদারকে হাতে নিয়ে দুর্নীতির উদ্দেশ্যে নিম্নমানের কাজ করা হচ্ছিল। আর সেখানে দুর্নীতিতে ইন্ধন দিচ্ছিল এলাকার সিপিএম সদস্য মহবুল ও কংগ্রেস কর্মীরা। তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলেই বিরোধী সিপিএম ও কংগ্রেস কর্মীরা চড়াও হয়। এলোপাথাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ।

আক্রান্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সামিম আক্তার সরকার অভিযোগ করে বলেন, ওরা ঠিকাদারকে হাতে নিয়ে নিম্নমানের কাজ করছিল। আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে পালিয়ে যায়।যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ও সিপিএমের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় প্রকল্পের কাজ আপাতত বন্ধ রয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলার কি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পুণেতে খুন পরিযায়ী শ্রমিক, পরিবারের সঙ্গে সাক্ষাতে পুরুলিয়ায় অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ