ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মনোনয়ন দাখিল চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জমকালো উপস্থিতি ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করলেন ৪৫ নম্বর চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়(TMC candidate Prasun Bandopadhay)।শনিবার সকাল থেকেই চাঁচল সুইমিং পুল মাঠে জমতে শুরু করে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক আবহ যেন আরও চাঙ্গা হয়ে ওঠে।সুইমিং পুল(Swiming Pool) মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে প্রসূন বন্দ্যোপাধ্যায় দলের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। পাশাপাশি কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাক-ঢোলের তালে বর্ণাঢ্য মিছিল শুরু হয়। মিছিলটি সুইমিং পুল মাঠ থেকে বেরিয়ে তরলতলা, নেতাজি মোড় ও নজরুল বাস স্ট্যান্ড হয়ে চাঁচল মহকুমা সদর অফিসের দিকে অগ্রসর হয়। পথ জুড়ে সাধারণ মানুষের কৌতূহল, সমর্থকদের স্লোগান এবং রঙিন আবহে সরগরম হয়ে ওঠে এলাকা। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল লক্ষণীয়।

মহকুমা সদর অফিসে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়েই এই লড়াইয়ে নামা হয়েছে। প্রতিদ্বন্দ্বী যেই হোক, গণতান্ত্রিক লড়াইয়ে সবার সঙ্গেই প্রতিযোগিতা হবে বলেও জানান তিনি।এই বিশাল জমায়েত ও মিছিলের মাধ্যমে নির্বাচনের আগে নিজেদের সংগঠনের দৃঢ় উপস্থিতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস।যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!