জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি:চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই চোখধাঁধানো আলোকসজ্জা, বর্ণময় মণ্ডপ আর রাতভর প্রতিমা দর্শন। এই উৎসবের টানেই প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও দর্শনার্থীর সমাগম হয় আলোর শহরে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন শহরবাসী থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা মানুষ। চন্দননগরের এই ঐতিহ্যবাহী উৎসবকে আরও সুন্দর, আকর্ষণীয় ও সুশৃঙ্খল করে তুলতে এ বার একাধিক নতুন পরিকল্পনা নিয়েছে প্রশাসন। পর্যটকদের জন্য গঙ্গাবক্ষে রিভার ক্রুজ, ফেরি পরিষেবা, প্রবীণদের বিশেষ দর্শন ব্যবস্থা থেকে চিকিৎসা পরিষেবা, একাধিক উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতর ও কেন্দ্রীয় পুজো কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিও কনফারেন্সে চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ঘিরে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। পর্যটকদের আকর্ষণ বাড়াতে বাবুঘাট থেকে রিভার ক্রুজে চন্দননগরে এসে প্রতিমা দর্শনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত ফেরি পরিষেবা চালুর ভাবনাও রয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থায় মণ্ডপ দর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে প্রস্তাবিত অ্যাপে বিভিন্ন মণ্ডপের তথ্য, যাতায়াতের বিবরণ ও হেল্পলাইন নম্বর রাখার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃবাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

অন্যদিকে, ভিড়ের মধ্যে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বাইক মেডিক্যাল অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চুঁচুড়া ও চন্দননগর হাসপাতালকে প্রস্তুত রাখার পাশাপাশি বিভিন্ন জায়গায় চিকিৎসা ও পরিষেবা কেন্দ্র গড়ে তোলার ভাবনাও রয়েছে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস জানান, ১৮০টি পুজো কমিটিকে প্রবেশপথ ছোট এবং বেরোনোর পথ বড় রাখার অনুরোধ করা হয়েছে। স্টেশন রোডে গার্ড রেল বসানো ও পুলিশি নজরদারি বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। বিসর্জনের শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করতেও বিশেষ সতর্কতা থাকবে। সব মিলিয়ে, উৎসবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নিরাপদ ও সুশৃঙ্খল পুজো আয়োজনই এখন প্রশাসনের লক্ষ্য।

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির